1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বরিশাল শেবাচিমের ছাত্রীকে র‌্যাগিংয়ের সংবাদ সংগ্রহে গেল সাংবাদিকদের ওপর অধ্যক্ষের হামলা

  • প্রকাশিত: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ২৮০ বার পড়া হয়েছে

বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. ফয়জুল বাশার ও দুই শিক্ষক ‘হামলা’ চালিয়েছেন। শনিবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১২ টার দিকে শের-ই বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) র‌্যাগিংয়ের অভিযোগের সংবাদ সংগ্রহ করতে গেলে অধ্যক্ষের কক্ষে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক কাওছার হোসেন রানা ও ক্যামেরা পার্সন রুহুল আমিন, এশিয়ান টেলিভিশনের সাংবাদিক ফিরোজ মোস্তফা, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের ব্যুরো প্রধান মুশফিক সৌরভ ও সময় টেলিভিশনের সাংবাদিক শাকিল মাহমুদ। হামলার শিকার এশিয়ান টিভির সাংবাদিক ফিরোজ মোস্তফা বলেন,গত পরশু রাতে শের-ই বাংলা মেডিকেল কলেজের দুই শিক্ষার্থীর ওপর র‌্যাগিয়ের অভিযোগ ওঠে। পরে আমরা আজ শনিবার ক্যাম্পাসে সংবাদ সংগ্রহে যাই। এক পর্যায়ে জানতে পারি, ওই দুই শিক্ষার্থীর অভিভাবকও কলেজে অবস্থান করছেন। পরে অভিভাবকদের কথা শুনতে গেলেই কলেজ অধ্যক্ষ ডা. ফয়জুল বাশারসহ তার দলবল আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে ওই কক্ষ থেকে ধাক্কাতে ধাক্কাতে সাংবাদিকদের কার্যালয় থেকে বাইরে বের করে দেওয়া হয়। হামলার শিকার চ্যানেল টোয়েন্টিফোরের ব্যুরো প্রধান কাওসার হোসেন রানা বলেন, পেশাগত দ্বায়িত্ব পালন করার সময়ে আমাদের ওপর কলেজ অধ্যক্ষ ও দুই শিক্ষক হামলা চালায়। এতে ক্যামেরার ট্রাইপড এবং ক্যামেরা ভাংচুর করা হয়েছে। এ ছাড়াও চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরা পার্সনসহ সময় টিভির সাংবাদিক ও এশিয়ান টিভির সাংবাদিকসহ কয়েকজনের ওপর এই হামলা চালানো হয়। এদিকে তাৎক্ষণিকভাবে কলেজ কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓