1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

ভান্ডারিয়ায় রাস্তার পাশে অজ্ঞাত মানষিক প্রতিবন্ধী নারীর পুত্র সন্তান প্রসব; হাসপাতালে নিলেন পুলিশ

  • প্রকাশিত: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৪২৪ বার পড়া হয়েছে

পিরোজপুরের ভান্ডারিয়ায় রাস্তার পাশে সন্তান প্রসব করলেন অজ্ঞাত পরিচয় মানসিক ভারসাম্যহীন এক নারী। রবিবার (২৭ আগষ্ট) সকালে পৌর শহরের ভুবনেশ্বর ব্রীজ সংলগ্ন রাস্তার পাশে অজ্ঞাত পরিচয় ওই নারী ফুটফুটে একটি পুত্রসন্তান প্রসব করেন। পরে থানা পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে মা ও নবজাতককে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে নবজাতক শিশুটির বাবা কে, সে বিষয়ে নিশ্চিত করে বলতে পারছেন না ওই প্রতিবন্ধী নারী বা স্থানীয়দের কেউ। স্থানীয় প্রত্যক্ষদর্শী সুমন হাওলাদার (২৫) নামের এক রিক্সা চালক জানান, ওই নারী সন্তান প্রসাবের কালে থানা পুলিশের একটি গাড়িতে করে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশের এমন ভুমিকায় স্থানীয়দের মাঝে প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই মানসিক ভারসাম্যহীন নারী ভান্ডারিয়া উপজেলা সদর সহ বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেন। আশেপাশের দোকান থেকে খাবার খেয়ে জীবনযাপন করতেন। প্রসব ব্যথা ওঠার পর ওই নরী নিজে নিজেই তার গর্ভের সন্তানটি প্রসব করেন। সন্তান প্রসবের পর থেকে প্রসূতি ও নবজাতক সুস্থ আছে। ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল আফিসার কামাল হোসেনে মুঠোফোনে জানান, প্রসূতি ও নবজাতকের যথাযথ চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুজ্জামান বলেন, ওই দিন সকালে মানসিক ভারসাম্যহীন ওই নারী একটি ফুটফুটে ছেলে সন্তান জন্ম দিয়েছেন। এই সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সুস্থ্যতা পরবর্তী সমাজসেবা অধিদপ্তরের আশ্রয়ণনর সহায়তা চাওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓