1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

কেন্দ্রীয় শ্রীগুরু সংঘ আশ্রমের কাউখালী শাখার ৪ দিন ব্যাপী শাখা সম্মেলন শুরু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৪৪৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ কেন্দ্রীয় শ্রীগুরু সংঘের ৭৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে কাউখালী শাখা সংঘের ১১তম বার্ষিকী উদযাপন উপলক্ষে ৪ দিন ব্যাপী সম্মেলন শুরু হয়েছে । বৃহস্পতিবার ( ৩১ আগষ্ট) সকালে এ-উপলক্ষ্যে আশ্রম প্রাঙ্গনে ভক্তের অংশগ্রহণে সংঘ পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্হানে এসে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রায় প্রায় সহস্রাধিক শিষ্য, ভক্ত পূণ্যার্থীরা অংশ নেয়। বড়দের সঙ্গে শিশুরাও মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয়। এ-উপলক্ষ্যে শ্রী গুরুর কৃপা লাভ, দেশ-জাতীর কল্যান ও বিশ্ব শান্তি কামনায় ৪ দিনব্যাপী এ উৎসবে অষ্ট প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম সংকীর্ত্তন, হাসপাতালে রোগীদের মাঝে ফল, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, অসহায়দের মাঝে বস্র বিতরণ করা হবে। কাউখালী শাখা আশ্রম কমিটির সভাপতি নির্মল কৃষ্ণ সমাদ্দার বলেন, আগত ভক্ত শিষ্য ও সরকারি প্রশাসনের সর্বাত্মক সহযোগিতায় শান্তিপূর্ণ ভাবে ৪ দিন ব্যাপী শাখা সম্মেলন শেষ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓