1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শেখ হাসিনা থাকলে ত্রিশ লক্ষ শহীদের স্বপ্নের বাংলাদেশ থাকবে –মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৪২৩ বার পড়া হয়েছে

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি বলেন,‘৭১ এর পরাজিত শক্তিরা ৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে তাদের প্রতিশোধ নিয়েছিলো। বঙ্গবন্ধুর আদর্শের সৈকিদের মনে রাখতে হবে, শেখ হাসিনা থাকলে ত্রিশ লক্ষ শহীদের স্বপ্নের বাংলাদেশ থাকবে। সম্ভ্রম হারানো দুই লক্ষ মা-বোনের বাংলাদেশ থাকবে। আজ আবারও পরাজিত সেই শক্তিরা মাথা চারা দিয়ে উঠেছে। হত্যার দায়ে সাজা প্রাপ্ত তারেক রহমান ও দুর্নীতির দায়ে সাজা প্রাপ্ত খালেদা জিয়াকে ক্ষমতায় আনতে চায়। তাই একটি সুদ খোরের পক্ষে বিশ্বের কিছু ভাড়াটিয়াদের দিয়ে বিবৃতি দিচ্ছেন। আমাদের সকল চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মনে রাখতে হবে শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা। বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকালে জেলার নাজিরপুর উপজেলার শেখ রাসেল স্টেডিয়ামে ১৫ আগস্টের জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য কালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে আরো বলেন,‘পরাজিত শক্তিরা আগামী নির্বাচনে বিএনপি-জামায়াতকে ক্ষমতায় আনতে চাচ্ছে। তাই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনাকে ক্ষমতায় আনেত আ’লীগ যাকে মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করতে হবে। আমাদের লক্ষ্য থাকবে বঙ্গবন্ধুর কন্যারা বেঁচে থাকলে উন্নত বাংলাদেশ হবে। আমাদের সকলের অস্তিত্ব বেঁচে থাকবে’। আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণ কান্ত মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজীর পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ আ’লীগের জাতীয় কমিটির সদস্য এ্যাড. চন্ডী চরন পাল, জেলা আ’লীগের সহ সভাপতি এ্যাড. আব্দুর রাজ্জাক খান বাদশা, মহিলা আ’লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক রোজিনা নাসরিন রোজী, কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী রুহিয়া বেগম হাসি, পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাড. এমডি আউয়াল, জেলা ছাত্রলীগের সভাপতি অনিরুজ্জামান অনিক, পিরোজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম বায়েজিদ হোসেন, নাজিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓