1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার ফুলপুরে ইয়াবা সহ  মাদক কারবারি গ্রেপ্তার ২ গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি নবায়নযোগ্য শক্তিনির্ভর আদর্শ নগর প্রকল্প উপস্থাপন করে জাতীয় পর্যায়ে সেরা ১০-এ গলাচিপার এনজেড আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা  মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ রাজাপুরে যুবককে কুপিয়ে জখম ! টাকা ছিনতাই ফুলপুরে গরীব অসহায় মানুষের মধ্যে ডেউটিন, হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ  কাউখালীতে মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের ৩ মাসের কারাদণ্ড

ঝালকাঠিতে বিয়ে করতে রাজি না হওয়ায় প্রবাসীর বসতঘরে হামলা ও লুটপাট

  • প্রকাশিত: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪২৬ বার পড়া হয়েছে

ঝালকাঠির ভৈরবপাশা ইউনিয়নের উত্তমাবাদ এলাকায় বিয়ে করতে রাজি না হওয়ায় হাসান হাওলাদার নামে এক সৌদি প্রবাসীর বসতঘরে হামলা, ভাঙ্চুর ও লুটপাটের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার(২ সেপ্টেম্বর) বেলা ১১টায় ঝালকাঠি সাংবাদিক সংস্থা কার্যালয় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন প্রবাসী হাসানের চাচা খলিলুর রহমান। এ সময় প্রবাসী হাসান হাওলাদারের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে প্রবাসী হাসানের চাচা খলিল হাওলাদার বলেন, হাসান প্রবাসে থাকা অবস্থায় তার ফুপা নুর আলম ব্যবসা পরিচালনার জন্য হাসানের কাছ থেকে প্রথম ধাপে চার লাখ টাকা, তারপরে দেশে আসার পরে আবার দেড় লাখ টাকা ধার নেয়। পরবর্তীতে হাসান টাকা চাইলে টাকা না দেয়ার জন্য হাসানের পিছনে নুর আলমের মেয়ে মারিয়াকে লাগিয়ে দেয়। এ অবস্থায় গত ২৬ আগষ্ট সন্ধায় নুর আলম ও তার স্ত্রী নাসরিন আক্তার, স্থানীয় ফেরিঘাট এলাকার হুমায়ুন কবির ও তার স্ত্রীী মিথিলা আক্তার এবং মানিক হাওলাদারসহ অজ্ঞাত ৫/৬ জন মিলিয়া মারিয়া আক্তারকে প্রবাসী হাসানের বাড়ীতে উঠিয়ে দেয় এবং বিয়ের জন্য চাপ প্রয়োগ করে। হাসানের পরিবার বিয়েতে রাজী না হলে ঘরের মধ্যে তারা ভাংচুর চালায় ও লুটপাট করে। এসময় নগদ অর্থসহ তারা স্বর্নালংকার নিয়ে যায়। এছাড়া হাসানের বৃদ্ধ মা ও ছোট বোনকে মারধর করে। এ অব্স্থায় ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ আসার আগেই মেয়েকে হামলাকারীরা হাসানের ঘরে রেখে চলে যায়। পরের দিন এলাকাবাসীর চাপের মুখে মারিয়া আক্তার নিজ বাড়ীতে চলে যেতে বাধ্য হয়। এ অবস্থায় সংবাদ সম্মেলনে নুর আলম ও তার সহযোগীদের হাত থেকে প্রবাসী হাসান ও তার পরিবারের রক্ষার জন্য প্রশাসনের কাছে দাবি জানানো হয়। এ বিষয়ে মারিয়া আক্তার জানান, হাসানের সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। এমনকি হাসান আমাকে বিয়ে করবে বলে আমার সাথে সকল ধরনের সম্পর্ক করেন। এখন তিনি আমাকে বিয়ে করবে না বলে এ সকল অযুহাজ দেয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓