1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর

গলাচিপায় নবাগত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম এর মতবিনিময় সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৯১ বার পড়া হয়েছে

পটুয়াখালী জেলার নবাগত জেলা প্রশাসকের সাথে গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভায় গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম। বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটু,সহ- সভাপতি হাজী মোঃ মুজিবুর রহমান, সহকারী পুলিশ সুপার মোঃমার্শেদ তোহা,গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন্নবী,কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ মেসবাহউদ্দিন, গলাচিপা সরকারি কলেজ, স্কুল এর প্রধানগন ,বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বনিক সমিতির। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দফতরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীরা মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। মত বিনিময়ের পূর্বে জেলা প্রশাসক গলাচিপা থানা পরিদর্শন করেন। মতবিনিময় শেষে বাংলাদেশ-তুরস্ক স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও উপজেলা কমপ্লেক্সের দিঘির পাড়ে দুটো গাছের চারা রোপন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓