1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

স্বরূপকাঠিতে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী পালিত

  • প্রকাশিত: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫১৫ বার পড়া হয়েছে

নানা আয়োজনের মধ্যে দিয়ে পিরোজপুরের স্বরূপকাঠিতে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টামী পালন করা হয়েছে। দিনটি পালন উপলক্ষে বুধবার সকালে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে পূজা পার্বন, মাঙ্গলিক অনুষ্ঠান, শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রসাদ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকালে পৌরসভার ৭নং ওয়ার্ডের জগৎপট্টি সাহাপাড়াস্থ কেন্দ্রীয় রাধা গোবিন্দ সেবা আশ্রম থেকে একটি বিশাল শোভা যাত্র শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে আশ্রমে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শাশংক রঞ্জন সমদ্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. সৌরভ সুতারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সদস্য মো. ইসহাক আলী খান পান্না, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মো. আ. হামিদ, স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবির, অফিসার ইনচার্জ মো. জাফর আহম্মেদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক আ. সালাম সিকদার, প্রচার সম্পাদক মো. জাহিদুল ইসলাম বিপ্লব, রাধা গোবিন্দ সেবা আশ্রমের সভাপতি খোকন লাল সাহা প্রমুখ। বক্তব্য শেষে অসীম কর্মকারের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়। সব শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓