1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার

উজিরপুরে বীর মুক্তিযোদ্ধার আনোয়ার হোসেন শরিফ’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮৯ বার পড়া হয়েছে

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের দক্ষিণ মোরাকাঠি গ্রামেরর বীর মুক্তিযোদ্ধা সাবেক সেনা সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন শরীফ( ৬৫) হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকা সিএমএইচ হাসপাতালে ৫ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১১টায় মৃত্যুবরন করেন, (ইন্নাল্লি……রাজেউন)। তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে,১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ৬ সেপ্টেম্বর বুধবার দুপুর ২টায় মরহুমের নিজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অফ অনার প্রদান করেন উজিরপুর মডেল থানার এস আই মেহেদী হাসান সহ একদল চৌকস পুলিশের টিম। এসময় উজিরপুর উপজেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি কে এম ইশমাম। উপস্থিত ছিলেন উজির উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার,সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ওয়াদুদ সরদার, মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।উপজেলা প্রশাসনের গার্ড অফ অনার শেষে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। মরহুমের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজার পূর্বে উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আক্রাম হোসেন, মুক্তিযুদ্ধ নিয়ে বিশদ আলোচনা করেন এবং মরহুম বীর মুক্তিযোদ্ধার রুহের মাগফেরাত কামনা করেন। এছাড়াও উপজেলার সকল মুক্তিযোদ্ধার পক্ষে তিনি শোকাহত পরিবারকে সমবেদনা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓