1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝালকাঠি সদর হাসপাতালে ইন্টার্নি করতে আশা ডিপ্লোমা ছাত্র আরিফ যখন ডাক্তার

  • প্রকাশিত: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৫ বার পড়া হয়েছে

ঝালকাঠি সদর হাসপাতালে মেডিকেল এসিস্ট্যান্ট হিসেবে ডিপ্লোমা পড়ুয়া ইন্টার্নি করতে আশা আরিফুল রহমান আরিফ এখন সদর হাসপাতালে আউটডোরের চিকিৎসক হিসেবে রোগীরদের চিকিৎসাপত্র দিচ্ছে। গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে জানাযায় হাসপাতালে ডিপ্লোমা পড়ুয়া মেডিকেল এসিস্ট্যান্ট হিসেবে ইন্টার্নি করতে আশা ছাত্র আরিফুল রহমান আরিফ রোগীদের চিকিৎসাপত্র দিচ্ছে। সরোজমিনে গিয়ে দেখাযায়, ঐ দিন দুপুর আনুমানিক ১২ টায় সদর হাসপাতালের আউটডোরে ১১০ নম্বর কক্ষে বসে মেডিকেল এসিস্ট্যান্ট হিসেবে ইন্টার্নি করতে আশা ডিপ্লোমা পড়ুয়া ছাত্র আরিফ রোগীদের চিকিৎসার জন্য ব‍্যাবস্থাপত্র দিচ্ছেন এবং ব্যবস্থাপত্রে তিনি নিজেই স্বাক্ষর করছেন। হাসপাতালে খবর নিয়ে জানাযায়, মেডিকেল এসিস্ট্যান্ট হিসেবে ডিপ্লোমা কোর্সে ঝালকাঠি মেডিকেলে ইন্টার্নি করতে আশা ছাত্র আরিফ ডাক্তার নন। এ বিষয় আরিফের কাছে ডাক্তার না হয়েও কি করে আপনি রোগী দেখেন এবং রোগীর ব্যবস্থাপত্র দেন জানতে চাওয়া হলে আরিফুর রহমান আরিফ উত্তরে বলেন, আমি রোগী দেখতে পারবো ও ব্যবস্থাপত্র দিতে পারব। এছারাও আপনাকে কি ঝালকাঠি মেডিকেলে সরকারি ভাবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানতে চাওয়া হলে এ বিষয়ে তিনি এড়িয়ে যান। এবং বলেন আমাকে মেডিকেল অফিসার আরএমও দায়িত্ব দিয়েছে আমি রোগী দেখছি ও ব্যবস্থাপত্র দিচ্ছি। এ বিষয়ে মেডিকেল অফিসার আরএমও ডাক্তার মোঃ মেহেদী হাসান ছানির কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, তাকে কোন রোগী দেখতে বলা হয়নি বা কোন ব্যবস্থাপত্র দিতে বলা হয়নি। এরকম যদি কিছু করে থাকে আমরা খোঁজ নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓