1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্বরূপকাঠির একাধিক মাদক মামলার আসামী জাকির গাঁজা সহ গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪১০ বার পড়া হয়েছে

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামী মো. জাকির হোসেনকে (৫০) গাঁজা সহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার জাকির উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের মাহমুদকাঠি এলাকার ৯ নং ওয়ার্ডের সেকেন্দার আলীর ছেলে। জাকিরকে এর পূর্বেও বহুবার মাদক সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গ্রেফতার করে জেলে পাঠালেও কিছুদিন জেল খেটে সে জামিনে বেরিয়ে তার মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নেছারাবাদ থানার এস আই মো. শাহজাহান কবিরের নেতৃত্বে পুলিশ উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের মাহমুদকাঠি এলাকায় জাকিরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় জাকিরের দেহ তল্লাসী করে সাথে এবং তার দেয়া তথ্যনুযায়ী বসত ঘরের বিভিন্ন স্থান থেকে মোট চার শত গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। রাতেই থানায় জাকিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু শেষে মঙ্গলবার সকালে তাকে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাফর আহম্মেদ জানান, জাকির একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে ১৩ টি মাদকের মামলার আসামী। নেছারাবাদ উপজেলাকে মাদকমুক্ত রাখতে পুলিশের অভিযান অব্যহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓