1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

ফুলপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

  • প্রকাশিত: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪১৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে৷ আজ রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় ওই মেলার উদ্বোধন করা হয়। মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান। এ সময় একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি উপজেলা চত্ত্বর থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। র‌্যালিটি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘এসে একত্রিত হন বাংলাদেশ’ ও ‘উন্নয়নে অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় কল্লোল, ফুলপুর থানার অফিসার ইন চার্জ ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি প্রমুখ। এসময় একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্র ধরের সঞ্চালনায় বিভিন্ন দপ্তর প্রধান ও বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓