1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

কাউখালীতে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

  • প্রকাশিত: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪১৮ বার পড়া হয়েছে

“সেবা ও উন্নতির দক্ষ রুপকার,উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্যের আলোকে পিরোজপুরের কাউখালীতে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উপলক্ষে র‍্যালী,আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বর্তমান সরকারের তৃণমূল পর্যায়ে,সরকারের সকল স্থানীয় সরকার সংশ্লিষ্ট বিভাগ,দপ্তর,উপজেলা পরিষদ,ইউনিয়ন পরিষদ, বর্তমান আওয়ামী লীগ সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড নিয়ে ১৭ই সেপ্টেম্বর থেকে ১৯ই সেপ্টেম্বর তিন দিন ব্যাপী ব্যাপক কর্মসূচি নিয়ে উপজেলা পরিষদের চত্বরে এক উন্নয়ন মেলার রবিবার (১৭ সেপ্টেম্বর) উদ্বোধন করা হয়েছে।দিবসটি উপলক্ষে সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালী বের করে।র‍্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন,কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া,উপজেলা প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন,সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান,চিরাপাড়া পারসাতুরিয়া ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓