1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক

সেচের পানি নিয়ে বিরোধের জেরে ফুলপুরে কৃষক খুন

  • প্রকাশিত: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলপুরে ফসলি জমিতে সেচ মেশিনের পানি দেওয়া নিয়ে বিরোধের জের ধরে মো: এনামুল হক (৩৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের দনারভিটা গ্রামের আব্দুল হাই এর ছেলে।এ ঘটনায় নিহতের স্বজনদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কৃষক এনামুল হক।জানা যায়, ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের দনারভিটা গ্রামে ফসলি জমিতে সেচ মেশিনের পানি দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে পূর্ব শত্রুতার জেরধরে কৃষক মোঃ এনামুল হককে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে স্থানীয় জমসেদ আলী ও তার ছেলে মিজানুর রহমান।এসময় জমসেদের বাড়ির সামনে গিয়ে এনামুল হক ও তার ভাই অকথ্য ভাষায় গালিগালাজের প্রতিবাদ করলে তাদের মাঝে ঝগড়ার সৃষ্টি হয়। ঝগড়ার একপর্যায়ে কৃষক এনামুল হককে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে মিজানুর রহমান রায়হান এবং অন্যন্যরা লাঙ্গলের ঈশ দিয়ে মারপিট করে বলে জানাযায়।বিষয়টি টের পেয়ে স্থানীয়রা সাথে সাথে রক্তাক্ত অবস্থায় কৃষক এনামুল হককে উদ্ধার প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪ টার দিকে সে মারা যায়।এ ঘটনায় জমসেদ আলীর পরিবারের লোকজন পলাতক রয়েছে।এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মৃতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আসামী গ্রেফতারে অভিযান চলছে।ঘটনাস্থল ও আসামীদের বাড়ীঘর তল্লাশী করিয়া রক্তমাখা দা, লাঙ্গলের ঈশ জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓