1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরিশালে তারুণ্যের রোড মার্চ সফল করতে কাউখালীতে যুবদলের প্রস্তুতি সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৯ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে আগামী ২৩ সেপ্টেম্বর যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বরিশাল বিভাগীয় তারুণ্যের রোডমার্চ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে কাউখালী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।উপজেলাযুবদলের আহবায়ক আসাদুজ্জামান তালুকদার মামুনের সভাপতিত্বে ও সদস্য সচিব শারিফুল আযম সোহেলের সঞ্চালনায় প্রস্ততি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক এস এম আহসান কবির।এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ,যুগ্ম আহবায়ক বদরুদ্দোজা মিয়া,জিয়াউল হাসান নিক্সন,মোঃ মাওলাদ হোসেন মঈন,নাইম হাসান,মোস্তাফিজুর রহমান পিন্টু প্রমুখ।সভায় যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।সভায় বিভাগীয় তারুণ্যের রোডমার্চ সফল করতে তৃনমূল নেতাদের নানা দিকনির্দেশনা দেয় হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓