1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক ফুলপুরে ফেলে যাওয়া ইয়াছিনকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ছাত্রদল নেতা ওমর ফারুক

পিরোজপুরে কঁচা নদী থেকে ৬ চোরাচালানকারী গ্রেপ্তার

  • প্রকাশিত: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৫৩ বার পড়া হয়েছে

পিরোজপুরের কঁচা নদী থেকে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কয়লা চোরাচালনকালে ৬ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এসময় একটি জাহাজ থেকে ৩ হাজার টন কয়লা জব্দ করা হয়েছে। জব্দকৃত কয়লার মূল্য ৬ কোটি ৬০ লক্ষ টাকা।রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুরের পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে এক প্রেসব্রিফিং-এ এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান। গ্রেপ্তারকৃরা হল-পিরোজপুর সদর উপজেলার গুয়াবায়িড়া এলাকার কাঞ্চন হাওলাদারের ছেলে আলাউদ্দিন হাওলাদার (৩০), একই এলাকার শামসুল হকের আ. রশিদ (৪৪) ছেলে কুমিরমারা এলাকার সিদ্দিক ফকিরের ছেলে সোহেল ফকির (২৭), ঝালকাঠী জেলার সিদ্ধকাঠী এলাকার আতাহার গাজীর ছেলে বেল্লাল গাজী (২৭), ফরিদপুর জেলার কান্দাকুল গ্রারের আইনউদ্দিন শেখের ছেলে শাহদাৎ হোসেন (৫১) এবং মানিকগঞ্জ জেলার মৌহালি এলাকার মৃত হাকিম উদ্দিনের ছেলে দবির উদ্দিন (৪২)।পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান জানান, নদী পথে চোরাচালান, কালোবাজারী ও মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সোয় ১টার দিকে পিরোজপুর সদর থানাধীন কঁচা নদীতে নোঙ্গর করা এম. ভি. বেয় কুইন-১ নামের একটি জাহাজ আটক করা হয়। এসময় জাহাজটি থেকে ৩ হাজার টন কয়লা জব্দ করা করা। জব্দকৃত কয়লার মূল্য প্রায় ৬ কোটি ৬০ লক্ষ টাকা। জাহাজটি কয়লা নিয়ে কক্সবাজারের কুতুবদিয়া থেকে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে যাচ্ছিলো। পথিমধ্যে চোরাকারবারীরা কার্গো জাহাজটি থেকে কয়লা পাচার করার সময় পুলিশ ৬ জনকে গ্রেফতার করে। এছাড়া পুলিশ একটি ইঞ্জিনচালিত বাল্কহেড আটক করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশ সুপার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓