1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা

সিরাজগঞ্জে বহুলি থেকে ইজিবাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার

  • প্রকাশিত: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৫৭ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউপির রঘুরগাঁতী এলাকা থেকে মোতালেব নামের এক ইজিবাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার বহুলী ইউপির রঘুরগাঁতী এলাকা থেকে মোতালেব হোসেনে নামে এক ইজিবাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারনা করা হচ্ছে, চালক মোতালেব হোসেনের কর্মরত ইজিবাইক খানা ছিনিয়ে নিয়ে তাকে হত্যাকরে ধানক্ষেতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।নিহত মোতালেব (৩০) সিরাজগঞ্জ পৌর এলাকার রেলওয়ে কলোনী মহল্লার সাইফুল ইসলামের ছেলে এবং শহরের পৌর এলাকার গয়লা মহল্লায় তিনি শশুড়বাড়ীতে থাকতেন বলেও জানাগেছে।সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান,গত মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ইজিবাইক নিয়ে বাড়ী থেকে বের হন মোতালেব।এরপর সন্ধ্যা সাড়ে ৭টা ৮টার দিকে তার ফোন বন্ধ হয়ে যায়।বুধবার সকালে সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কে বহুলী ইউনিয়নের রঘুরগাঁতী এলাকায় ধানক্ষেতে গলাকাটা মরদেহ দেখেতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।ধারণা করা হচ্ছে ইজিবাইক ছিনতাই করতে এসে ধ্বস্তাধ্বস্তির এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করা হয়েছে।পুলিশ তদন্ত শুরু করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি সিরাজুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓