1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাউখালীতে বিএনপি প্রার্থী সোহেল মনজুরের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬২৭ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পিরোজপুর -২ আসনের কাউখালীতে বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপি করে অন্য কোনো দলের এজেন্ট হয়ে কাজ করা যাবে না। দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্মে জড়ালে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। এলাকার সার্বিক উন্নয়ন ও অগ্রগতিকে ত্বরান্বিত করতে বিএনপি প্রার্থী আহমেদ সোহেল মনজুর সুমনকে ভোট দেওয়ার জন্য নেতাকর্মী ও সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত। সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, নেছারাবাদ উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব আল বৈরানী সৈকত, প্রার্থীর ভাই শিল্পপতি আহমেদ ফয়সাল অপু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা প্রমুখ।জনসভায় পিরোজপুর ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মনজুর সুমন বলেন, আল্লাহর রহমতে নির্বাচিত হলে পরিকল্পনা গ্রহণ করে উন্নয়নমূলক কাজ করব, কোন বৈষম্য থাকবে না, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করে এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হবে।সমাবেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓