1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর

মুন্সীগঞ্জের নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে শিশু আযানের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৩০৩ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের মিরকাদিমে বসত ঘর থেকে চুরি হওয়ার পাঁচ দিন পর দুই মাসের শিশু আযানের মরদেহ উদ্ধার করা হয়েছে।সোমবার(২ অক্টোবর)ভোর ৬ টার দিকে প্রতিবেশি জনৈক ফারুকের বাড়ির পেছনে ডোবায় পুঁতে রাখা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।শিশু আযান মুন্সীগঞ্জ মিরকাদিম পৌরসভার গোপালনগর এলাকায় মো:শরীফ মিয়ার ছেলে।আযানের মামা মো:মোক্তার জানান,সোমবার ভোরে মাটিতে পুতে রাখা অবস্থায় শিশুটির কিছু অংশ দেখতে পান স্থানীয়রা। সেখান থেকে শিশুটির মরদেহ টেনে তুলেন তারা এবং পুলিশকে খবর দেন।পরে পুলিশ ঘটনাস্থলে এসে শিশুর মরদেহটি হেফাজতে নেয়।পুলিশ ও শিশু আযানের মামা জানান, পাশের বাড়ির ফারুক এবং তার পরিবারের সদস্যরা এ ঘটনায় জড়িত থাকতে পারে।সকাল থেকেই ঘরে তালা দিয়ে পলাতক রয়েছে তারা। তাদের গ্রেপ্তারে পুলিশ মাঠে রয়েছে।মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান,শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।এ ঘটনার জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে বলে পুলিশ।প্রসঙ্গত,গত বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে দুই মাসের শিশু আযানকে ঘরে রেখে প্রকৃতির ডাকে সারা দিতে যান তার মা শ্রাবণী বেগম।সে সুযোগে কে বা কারা ঘর থেকে চুরি হয়ে যায় শিশু আযান।পরে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে শিশু আযানের মামা মোক্তার হোসেন মুন্সীগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓