1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গলাচিপায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫’তম শাহাদাৎ বার্ষিকী পালিত পিরোজপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত জিয়ানগরে পরকীয়ায় বাঁধা দেয়ায় শাশুড়ীকে হত্যার অভিযোগ, গৃহবধূসহ পুলিশ হেফাজতে-২ কাউখালীতে ফ্রেন্ডস এন্ড ব্রাদারস এর মিলন মেলা অনুষ্ঠিত ব্যাটারি চালিত রিকশা গিলেখাচ্ছে কোটি টাকার বিদ্যুৎ নেছারাবাদে ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু কুরবানি ঘিরে হাতুড়ির শব্দ আর আগুনের উত্তাপে মুখরিত ঝালকাঠির কামার পাড়া সিরাজদিখানে শিশু রামিসা ও আছিয়া ধর্ষণ এবং হত্যাকারীর দাবীতে মানববন্ধন প্রেসক্লাব গলাচিপার নতুন কমিটি ঘোষণা

স্বরূপকাঠিতে দুই দিনের ব্যবধানে আগুনে পুড়ল আরও ৯ টি বসতঘর

  • প্রকাশিত: সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৩২৬ বার পড়া হয়েছে

পিরোজপুরের স্বরূপকাঠিতে দুই দিনের ব্যবধানে আবারো আগুনে পুড়লো মালামালসহ ৮টি বসত ঘর সম্পূর্ন এবং ১টি বসত ঘর আংশিক পুড়ে গেছে।সোমবার (২ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে স্বরূপকাঠি পৌর সভার ৪নং ওয়ার্ডের জগন্নাথকাঠি এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।ওই এলাকার আব্দুল জলিলের বসত ঘরে থেকে অগ্নিকান্ডের সুত্রপাত বলে জানা গেছে।অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় কোটি বলে ক্ষতিগ্রস্থ ঘরমালিক সুত্র জানায়।জানাগেছে, ওই এলাকার আব্দুল জলিলের বসত ঘরে আগুন দেখে স্থানীয়রা ডাক চিৎকার দিলে এলাকাবাসি ছুটে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে।খবর পেয়ে নেছারাবাদ ও বানারীপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা অকুস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়।ইতোমধ্যে আগুনের লেলিহান শিখায় আব্দুল জলিলের বসত ঘর, মো. কালামের দোতলা বসত ঘর, রাশেদুলের বসত ঘর, মো. জাকিরের বসত ঘর, মো. নজরুল ইসলামের বসত ঘর,সাহানা বেগমের বসত ঘর, মো. আবু হানিফের বসত ঘর, মো. মিন্টুু মিয়ার বসত ঘর মালামালসহ সম্পুর্ন এবং মো. জাহিদ হোসেনের বসতঘর আংশিক পুড়ে যায়।নেছারাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের ষ্টেশন ম্যানেজার আব্দুস সালাম জানান, ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ঘন্টা খানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। বৈদুত্যিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত ঘটেছে বলেও তিনি জানান। উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব উল্লাহ মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রসংগত, গত শুক্রবার দিবাগত রাতে ছারছিনা বাসষ্ট্যান্ড মার্কেটে সংগঠিত এক অগ্নিকান্ডে ১৩ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓