1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ফুলপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ২৬৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের আইনশৃঙ্খলা রক্ষার্থে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (০৪ অক্টোবর) সকালে ফুলপুর থানার আয়োজনে থানার হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ফুলপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার আতাহারুল ইসলাম তালুকদার।জানা যায়, থানা পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপ এলাকায় সর্বোচ্চ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।পুলিশ ও আনসারের পাশাপাশি সিসি ক্যামেরা দিয়ে নিরাপত্তা নিশ্চিত করাসহ পূজার নিরাপত্তার সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।সভায় আরও বক্তব্য রাখেন ওসি আব্দুল্লাহ আল মামুন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দেবল সাহা।এ সময় উপজেলার পূজামণ্ডপ কমিটির সভাপতি, সম্পাদক সহ ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এসময় পূজা উদযাপন উপজেলা কমিটির সভাপতি দেবল সাহা জানান, চলতি বছর ফুলপুর উপজেলার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে মোট ৪০টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓