1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার ফুলপুরে ইয়াবা সহ  মাদক কারবারি গ্রেপ্তার ২ গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি নবায়নযোগ্য শক্তিনির্ভর আদর্শ নগর প্রকল্প উপস্থাপন করে জাতীয় পর্যায়ে সেরা ১০-এ গলাচিপার এনজেড আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা 

নেছারাবাদে নিখোঁজের চার দিন পর যুবকের মাটিচাপা লাশ উদ্ধার; আটক ৩

  • প্রকাশিত: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৩৮১ বার পড়া হয়েছে

পিরোজপুরের নেছারাবাদে নিখোঁজের চার দিনের পর মাটিচাপা দেয়া অবস্থায় মো. হাসানুর রহমান অপু (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছেন থানা পুলিশ। শনিবার (০৭ অক্টোবর) উপজেলার দক্ষিন সেহাংগল (সুন্দর) গ্রামের রুমান শেখ এর বাড়ির খড়ের গাদার পাশ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ করে স্হানীয়রা রুমানের মা লিপি বেগম, বোন সুমনা আকতার ও ভাইয়ের মেয়ে সাদিয়া আক্তারকে আটক করে পুলিশে সোপর্দ করেন। নিহত অপু উপজেলার সমেদয়কাঠি ইউনিয়নের সেহাংগল গ্রামের সাবেক ব্যাংক কর্মচারী আ: জব্বারের ছেলে। তারা পরিবার নিয়ে খুলনা থাকেন।নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. ছরোয়ার হোসেন জানান, ওই দিন দুুপুরে হাসানুর রহমান অপু নামে এক যুবকের মাটি চাপা মরদেহ উদ্ধার করা হয়েছে।মরদেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো ও মামলা দায়ের প্রক্রিয়া চলছে।নিহতের মামাতো ভাই মো. আজাদ হোসনে জানান,গত বুধবার (০৪ অক্টোবর) একই গ্রামের সাবেক মেম্বার মকবুল হোসেন শেখের ছেলে রুমান তাকে ডেকে নেয়।সেই থেকে অপু নিখোঁজ রয়েছে। শনিবার সকালে ওই গ্রামের জহির নামের এক ছেলে রুমানের বাড়ির পাশের বাগানে সুপারি পাড়তে গেলে দুর্গন্ধ পায়।পরে জহির বিষয়টি পার্শ্ববর্তী মাদরাসার সামনে থাকা লোকজনকে জানালে তারা ঘটনা স্হলে গিয়ে মাটি খুঁড়ে লাশ দেখতে পেয়ে ডাক চিৎকার দেয়।এ সময় ডাক চিৎকার শুনে এলাকার শত শত মানুষ ঘটনাস্হলে ছুটে এসে অপুর লাশ দেখে বিক্ষুব্ধ হয়ে রুমানের ঘর ঘেরাও করে এবং দুইটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়।পরে স্হানীয়রা রুমানের মা লিপি বেগম, বোন সুমনা আকতার ও ভাতিজি সাদিয়া আক্তারকে আটক করে পুলিশে খবর দেয়।পুলিশ ঘটনাস্হলে গিয়ে অপুর লাশ উদ্ধার করে ও আটককৃতদের থানায় নিয়ে যায়।ঘটনার পর থেকে রুমান পালাতক রয়েছে।পিরোজপুর জেলা পুলিশ সুপার মো. শফিউর রহমান ও সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ- কাউখালী সার্কেল) সাবরিনা মেহেবুব ঘটনাস্হল পরিদর্শন করেছেন।পুলিশ সুপার জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।নিহতের পরিবার ও স্হানীয় সূত্র জানান, নিহত হাসানুর রহমান অপু পরিবার নিয়ে খুলনা থাকেন।নিজ এলাকায় সুপারির বাগান কেনার ব্যাবসা করেন।ওই বাগানের সুপারি পাড়াতে তিনি এলাকায় থাকেন।প্রসঙ্গত, দুর্ধর্ষ সন্ত্রাসী রুমান এরপূর্বে সেহাংগলের মা-মেয়ে জোড়া খুনের প্রধান আসামী ছিলেন।ওই মামলায় জামিনে থেকে এলাকায় নানা প্রকার অপকর্ম করে বেড়াচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓