1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কাউখালীতে নেশার টাকার জন্য মাকে নির্যাতন; ছেলের তিন মাসের দন্ড

  • প্রকাশিত: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৩৭০ বার পড়া হয়েছে

পিরোজপুরের কাউখালীতে নেশার টাকার জন্য মা লাইলি বেগমকে নির্যাতন করে পুত্র সাব্বির হোসেন (২৬)।আর এ ঘটনার অভিযোগে শুক্রবার (০৬ অক্টোবর) রাতে পুত্র সাব্বির হোসেনকে ৩ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের সাহাপুরা গ্রামে।দন্ডিত সাব্বির হোসেন ওই গ্রামের মিজানুর রহমানের ছেলে।স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য সূত্রে জানা গেছে, ওই সাব্বির হোসেন ঢাকায় থাকতো। সে সেখানে থেকে নিয়মিত মাদক সেবন করে।গত কয়েকদিন আগে সে বাড়িতে আসে।বাড়িতে এসে প্রায়ই মায়ের কাছে নেশার টাকা চাইতো।আর টাকা না পেলে মাকে মারধর করতো। অন্যান্য দিনের মতো শুক্রবার সকালেও মায়ের কাছের নেশার টাকার সহ একটি মোটর সাইকেল কেনার টাকা চায়।মা লাইলি বেগম টাকা না দিলে তাকে মারধর করে। এ নিয়ে তিনি ওই দিন থানায় একটি মৌখিক অভিযোগ করেন।থানা পুলিশ তাকে উপজেলা সদরের মানিক মিয়া কিন্ডার গার্টেনের সামনে থেকে আটক করেন।এ সময় পুলিশ তার দেহ তল্লাশি করে কিছু গাঁজা উদ্ধার করেন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ বায়েজিদুর রহমানের ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত তাকে তিন মাসের কারাদন্ড সহ ৫০ টাকা জরিমানা করেন।এ ব্যাপারে থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. জাকারিয়া হোসেন জাকির বলেন,ওই যুবকের গাঁজা সহ আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করলে তাকে ৩ মাসের কারা দন্ড দেন আদালত হয়েছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓