1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
গুজব নির্ভর সিদ্ধান্তে দেশজ উদ্ভিদ দৃষ্টিনন্দন ঢোলকলমি আজ বিলুপ্তির পথে জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে ঝালকাঠি জেলায় পরিবেশবান্ধব গাছের চাড়া রোপন করার উদ্বোধন নেছারাবাদে অবৈধভাবে মজুদ ডিজেল-কেরোসিন জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মঠবাড়িয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ মঠবাড়িয়ায় বাসভবনে তেল মজুদ : জব্দ ২১১০ লিটার জ্বালানি, ১৪ দিনের কারাদণ্ড মঠবাড়িয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন নাজিরপুরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার তেল জব্দ কাউখালী প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি রবিন, সম্পাদক মনির

মঠবাড়িয়ায় ছিনতাই চেষ্টার অভিযোগে গ্রেফতার-২

  • প্রকাশিত: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৩৪৭ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় ছিনতাই চেষ্টার অভিযোগে নাসির পেয়াদা (৩৫) ও সোবাহান ওরফে রুম্মান (২১) নামের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাতে ও শুক্রবার দুপুরে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাসির পেয়াদা উপজেলার ভেচকী গ্রামের ফারুক পেয়াদার ছেলে ও রুম্মান ছোট শিংগা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। এসময় নাসির পেয়াদার কাছ থেকে পুলিশ একটি চাকু উদ্ধার করেছেন।থানা পুলিশ জানান, সাপলেজা বাজারের বিকাশ ও নগদ ব্যবসায়ী মামুন জমাদ্দার বৃহস্পতিবার রাতে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে টাকার ব্যাগসহ পায়ে হেটে বাড়ি যাচ্ছিলেন।পথিমধ্যে সাপলেজা ইউনিয়ন পরিষদের সামনে সড়কে ৩ যুবক তাকে পথরোধ করে টাকার ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।এসময় তার ডাকচিৎকার ও ধস্তাধস্তির এক পর্যায়ে ব্যবসায়ী মামুন জমাদ্দারের দুই আত্মীয় ছুটে এসে নাসির পেয়াদা নামের এক ছিনতাইকারীকে একটি চাকু সহ হাতে নাতে ধরে ফেলে।এসময় অন্য দুই ছিনতাইকারী পালিয়ে যায়।এ ঘটনায় ব্যবসায়ী মামুন জমাদ্দার বাদি হয়ে ৩ জনকে আসামি করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন।মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে আসামি রুম্মানকে ছোট শিংগা গ্রাম থেকে গ্রেফতার করা হয়।বাকি আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓