1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

কাউখালীতে স্মার্ট বাংলাদেশ বির্নিমানের প্রত্যয়ে সূধী সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৩১৩ বার পড়া হয়েছে

পিরোজপুরের কাউখালীতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বির্নিমানের প্রত্যয়ে সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭অক্টোবর)রাতে উপজেলা পরিষদের আয়োজনে মুজিব শতবর্ষ মঞ্চ চত্বরে কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশ প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নেছারাবাদ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হক, স্বরূপকাঠী পৌরসভার মেয়র মোঃ গোলাম কবির, ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম, ভান্ডারিয়া পৌরসভার মেয়র ফাইজুর রশিদ খসরু, কাউখালী উপজেলা পরিষদের পিরোজপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এম এ আউয়াল, নেছারাবাদ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মামুন হোসাইন বাবলু জমাদ্দার, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, আমরাজুড়ী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান গাজী ছিদ্দিকুর রহমান, সয়না রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবু সাঈদ, তেলিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন হাওলাদার, সাবেক ইউপি চেয়ারম্যান সিকদার মোঃ দেলোয়ার হোসেন প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓