1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার ফুলপুরে ইয়াবা সহ  মাদক কারবারি গ্রেপ্তার ২ গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি নবায়নযোগ্য শক্তিনির্ভর আদর্শ নগর প্রকল্প উপস্থাপন করে জাতীয় পর্যায়ে সেরা ১০-এ গলাচিপার এনজেড আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা  মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক

পটুয়াখালীর চোরাই আলফা উজিরপুরে উদ্ধার আটক ২

  • প্রকাশিত: রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৩৩৪ বার পড়া হয়েছে

পটুয়াখালী থেকে চুরি হয়ে যাওয়া আলফা গাড়ী সহ জাকির হাওলাদার (৩৫) সুজন হাওলাদার (৩২) নামক চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে উজিরপুর মডেল থানার পুলিশ।শনিবার (৭ অক্টোবার) মধ্যরাতে উজিরপুর মডেল থানার উপ পরিদর্শক তরুন কুমার ইচলাদী চেক পোষ্টে ওই দুই চোর সদস্যের কাছ থেকে আলফা গাড়ীটি আটক করেন।এ সময় আন্তজেলা গাড়ী চুরি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় বলে ওই কর্মকর্তা জানান।পুলিশ আরো জানায়, পটুয়াখালীর সবুজ বাগ এলাকার বাসিন্দা মিজানুর রহমানের আলফা গাড়ী গত ৩০ সেপ্টেম্বর রাতে চুরি হয়ে যায়।বরগুনা জেলার আমতলী থানার ঘটখালী এলাকার দুলাল হাওলাদারের পুত্র জাকির হাওলাদার ও তার সহযোগী একই উপজেলার আঙ্গুলকাটা গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের পুত্র সুজন হাওলাদার গাড়টি চুরি করে উজিরপুর উপজেলার জয়শ্রী গ্রামে নিয়ে আসার পথে পুলিশের হাতে আটক হয়।চুরির ঘটনায় পটুয়াখালী সদর থানায় মামলা হওয়ার কারণে উজিরপুর থানায় আটককৃত জাকির হোসেন ও সুজনকে পটুয়াখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন।উজিরপুর মডেল থানার ওসি আবু জাফর আহম্মেদ জানিয়েছেন তথ্য প্রযুক্তির মাধ্যমে দুই আলফা চোরকে আটক করে চুরিয়ে যাওয়া আলফাটি উদ্ধার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓