1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কাউখালী সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ২৭১ বার পড়া হয়েছে

পিরোজপুরের কাউখালী সরকারি মহাবিদ্যালয়ে একাদশ শ্রেনিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের রজনীগন্ধা ও গোলাপ ফুল দিয়ে বরণ করা হয়েছে।সোমবার (৯ অক্টোবর) সকালে কলেজ মিলনায়তনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলামের সভাপিত্বে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা।এসময় নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, শিক্ষক পরিষদের সেক্রেটারি মনিরুল ইসলাম, প্রভাষক তাপস কুমার মিস্ত্রী,সমাজসেবী ও প্রাক্তন গভর্নিংবডির সদস্য আব্দুল লতিফ খসরু, একাডেমিক কাউন্সিলের সেক্রেটারি এ এইচ এম শহিদ সারওয়ার, প্রভাষক রবীন মুখোপাধ্যায়, আইসিটি বিষয়ের প্রভাষক মোঃ মনিরুজ্জামান প্রমুখ।অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কাউখালী সরকারি মহাবিদ্যালয় এ উপজেলার ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে তোমাদেরকে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে।তোমাদেরকেই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিতে হবে।পরে জাতীয় পর্যায় পুরস্কার প্রাপ্ত শিল্পী সংস্কৃত বিভাগের প্রভাষক সম্পা সাহার পরিচালনায় ও নির্দেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থী তূর্য তিয়াশ কুণ্ডু,প্রদীপ গুহ,সাফা সপ্তর্ষি, মিথিলা চক্রবর্তী, তানভীর ইসলাম, সুরাইয়া আক্তার লাবন্য প্রমূখ শিল্পী বৃন্দ গান ও নৃত্য পরিবেশন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓