1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু এমপি পরিদর্শনের পর গজারিয়ায় খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করল কোম্পানি গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত,বাড়িঘর ভাংচুর,লুট রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা কাউখালীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আফ্রিকান মাগুর মাছ জব্দ, দেওয়া হলো এতিমখানায় পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিরোধের মুখে পন্ড নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

কাউখালীর শিয়ালকাঠিতে মাদক বিরোধী তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ২১৯ বার পড়া হয়েছে

“বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত শেষ, মাদকমুক্ত করবো মোরা সোনার বাংলাদেশ”-এই স্লোগানে পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের তালুকদার হাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে মাদক বিরোধী তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা।সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোঃ তৌফিক হাসান সৌরভ, স্থানীয় আওয়ামী লীগ নেতা মহসিন তালুকদার, প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, সাবেক ইউপি সদস্য আবুল বাশার, মসজিদের ইমাম হাফেজ নজরুল ইসলাম প্রমুখ।সভায় স্থানীয় মসজিদের ইমাম, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এসময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা বলেন, মাদক ব্যবসায়ী এবং সেবনকারী তারা সমাজের শত্রু, দেশের শত্রু।আসুন আমরা মাদককারবারি এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় নিয়ে আসতে সহায়তা করি। মাদকমুক্ত সমাজ গড়ি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓