1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ঐতিহ্য হারিয়ে স্মৃতি হতে চলছে মাটির তৈরি তৈজসপত্র নাজিরপুরে ক্লাস চলার সময় ভেঙে পড়ল বৈদ্যুতিক পাখা, দুই শিক্ষার্থী আহত মুন্সীগঞ্জ ঘুষের ভিডিও ভাইরাল হওয়ায় প্রতিবেদকের বিরুদ্ধে মিথ্যা মামলা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে কাউখালীতে গ্রীন ফোর্সের সভা অনুষ্ঠিত নেছারাবাদে খাস জমির মাটি কাটায় তিন ইটভাটাকে জরিমানা গুজব নির্ভর সিদ্ধান্তে দেশজ উদ্ভিদ দৃষ্টিনন্দন ঢোলকলমি আজ বিলুপ্তির পথে জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে ঝালকাঠি জেলায় পরিবেশবান্ধব গাছের চাড়া রোপন করার উদ্বোধন নেছারাবাদে অবৈধভাবে মজুদ ডিজেল-কেরোসিন জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মঠবাড়িয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

স্বরূপকাঠিতে বীরত্বের কথা বর্ননা করলেন ১৫৬ জন বীর মুক্তিযোদ্ধা

  • প্রকাশিত: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৬৩৭ বার পড়া হয়েছে

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার ১৫৬ জন বীর মুক্তিযোদ্ধা তাদের বীরত্বের কথা বর্ননা করলেন। মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের বীরগাথা প্রকল্পের আওতায় ওইসব মুক্তিযোদ্ধাদের যুদ্ধের কথার চিত্র গ্রহন করেছেন মন্ত্রনালয়ের ৪ কর্মকর্তাসহ ৩০ জনের টিম। ৯,১০ ও ১১ অক্টোবর প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ৮ জন চিত্র গ্রাহক ৮ টি ক্যামেরা ও ড্রোন ক্যামেরার মাধ্যমে ওই কার্যক্রম পরিচালনা করেন। মুক্তিযুদ্ধের সময় ছারছীনা ও কুড়িয়ানা সহ যেসব স্থানে পাক হানাদার বাহিনী বেশি হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে সেইসব স্থানে মুক্তিযোদ্ধাদের নিয়ে তাদের কন্ঠে বিবরন ও বর্ননা শুনে তা চিত্রায়িত করা হয়।মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের ওই প্রকল্পের কো অর্ডিনেটর মো.আল আমিন মূল কর্যক্রম পরিচালনা করেন। বিশেষ দায়ীত্ব পালন করেন প্রশাসনিক কর্মকর্তা খন্দকার মো. সামিউল আলম, মো. আলী রসুল, মো. ইঞ্জামুল হক।এছাড়া মাকসুদা সুলতানা অক্যের পরিচালনায় শীর্ষ চিত্র গ্রাহক মানিক চৌধূরী ও তাঞ্জিম আহমেদ জিয়ার নেতৃত্বে ২৩ জন ক্যামেরাম্যান ও সহযোগী ক্যামেরাম্যানগন অত্যন্ত আন্তরিকতার সাথে কার্যক্রম সম্পাদন করেন।উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা কাজী মো. সাখাওয়াত হোসেন ও সাবেক সহকারী কমান্ডার(অর্থ) বীরমুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম সার্বিক সহযোগীতা করেন।উল্লেখ্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের পক্ষ থেকে জীবিত ২৪৭ জন মুক্তিযোদ্ধাদের ফোনের মাধ্যমে উপস্থিত হওয়ার জন্য বলা হয়। কিন্তু ১৫৬ জন তাদের বক্তব্য তুলে ধরেন। এলাকায় না থাকায় ও অসুস্থতার কারনে অন্যসব মুক্তিযোদ্ধারা উপস্থিত হতে পারেননি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓