1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিপ্রবি’তে মার্কেটিং ডে উৎযাপন

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ৩৯১ বার পড়া হয়েছে

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) মার্কেটিং বিভাগের উদ্যেগে বাংলাদেশ মার্কেটিং ডে উৎযাপন।বৃহস্পতিবার (১২ অক্টোবর) ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।মার্কেটিং বিভাগের প্রফেসর ড. ইমরানুল ইসলাম’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী।এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. আবুল বসার খান, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আফজাল হোসেন সহ ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা।উক্ত আয়োজনে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আফজাল হোসেন বলেন, “একটি পণ্য শুধু উৎপাদন করলেই হয় না, বরং এর বাজার চাহিদা রয়েছে কি না, ভোক্তা প্রস্তাবিত মূল্যে কিনতে চায় কি না তা জানাও জরুরি। আর এ সকল কাজ কেবলমাত্র একজন বিক্রয়কর্মীর/ মার্কেটারের মাধ্যমেই সম্ভব।কেননা একজন ক্রেতার সাথে সরাসরি সংযোগ কেবলমাত্র মার্কেটারের মাধ্যমেই হয়ে থাকে।প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী বলেন,” ব্যবসায় প্রশাসন অনুষদ সর্ব প্রথম আউটকাম বেজ কারিকুলাম বাস্তবায়ন করেছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে দক্ষ গ্রাজুয়েট তৈরি করছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓