1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাউখালীর ৪৩ টি দুর্গাপূজা মন্ডপে মহিউদ্দিন মহারাজের আর্থিক অনুদান প্রদান

  • প্রকাশিত: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৪১৮ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পিরোজপুরের কাউখালী উপজেলার ৫ টি ইউনিয়নের ৪৩ টি পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেছেন পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন মহারাজ।সোমবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।কাউখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ অলক কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন মহারাজ।অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহ সভাপতি সুনীল কুন্ডু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপুল বরন ঘোষ,সাংগঠনিক সম্পাদক মামুন হোসাইন বাবলু জমাদ্দার, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হাফিজুর রহমান তারেক,ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, জাহাঙ্গীর হোসেন, গাজী সিদ্দিকুর রহমান, কাউখালী মদন মোহন জিউর আখড়া বাড়ি পূজা উদযাপন কমিটির সভাপতি সঞ্জিত সাহা, পবিত্র সূতার, ইন্দ্রজীৎ পাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি রিছাদ হাওলাদার, সাধারণ সম্পাদক তৌকির আহম্মেদ সীমান্ত প্রমুখ।অনুষ্ঠানে উপজেলার ৪৩টি পূজা মন্ডপের সভাপতি-সম্পাদক ছাড়াও উপজেলা পূজা উদযাপন পরিষদসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভা শেষে মহিউদ্দিন মহারাজ তার নিজস্ব তহবিল থেকে কাউখালী কেন্দ্রীয় মদন মোহন জিউর আখড়া বাড়ি মন্দিরে ১ লক্ষ টাকা, আসপদ্দি মন্দিরে ২৫ হাজার টাকা এবং বাকী প্রতিটি মন্দিরে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓