1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

স্বরূপকাঠির সকল মন্দিরে জেপি’র পক্ষ থেকে অনুদান প্রদান

  • প্রকাশিত: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৪৩৪ বার পড়া হয়েছে

সনাতন ধর্মালম্বীদের আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পিরোজপুরের স্বরূপকাঠির ১২৪ টি পুজা মন্দিরে জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে। দৈনিক ইত্তেফাকের ষ্টাফ রিপোর্টার ও পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম আলী আনোয়ার হোসেন মঞ্জুর প্রতিনিধি হিসেবে উপজেলার সকল পূজা মন্দিরের সভাপতি এবং সম্পাদকের হাতে ওই অনুদান তুলে দেন। এ উপলক্ষে সোমবার দুপুরে স্বরূপকাঠি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মিলনায়তনে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শশাংক রঞ্জন সমদ্দার। এসময় আরও বক্তব্য রাখেন সাংবাদিক মনিরুজ্জামান নাসিম আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান রনী দত্ত, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডা. সৌরভ সুতার, প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম ও কাউখালী উপজেলা জেপির সভাপতি মো. নূরুল আমিন প্রমুখ। এসময় কাউখালী উপজেলা জেপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল মাহফুজ পায়েল, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান জুয়েল, সিনিয়র সদস্য নেপাল চন্দ্র দে এবং স্বরূপকাঠি উপজেলার বিভিন্ন মন্দির কমিটির লোকজন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓