1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট প্রকাশিত সংবাদের প্রতিবাদে কাউখালীতে কেন্দ্রীয় শ্রীগুরু সংঘ আশ্রমের সংবাদ সম্মেলন শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী

ময়মনসিংহের ফুলপুরে ডিসি- এসপির পূজামণ্ডপ পরিদর্শন

  • প্রকাশিত: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৪৪৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ময়মনসিংহ জেলা প্রশাসক (ডিসি) ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজার রহমান এবং পুলিশ সুপার (এসপি) মাছুম আহাম্মদ ভূঞা। শনিবার (২১ অক্টোবর) রাত আটটার দিকে তারা পরিদর্শন করেন।এসময় ফুলপুর থানায় একটি নতুন লাশঘর উদ্বোধন করা হয়।পরিদর্শন কালে পূজামণ্ডপের সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশ দেখে অতিথিরা অত্যন্ত খুশি ও সন্তোষ প্রকাশ করেন এবং শারদীয় দুর্গাপূজা সংক্রান্ত যেকোনো বিষয়ে তাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসসহ পূজামণ্ডপ এলাকার সার্বিক নিরাপত্তা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ওসি ও সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়।ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা ওই লাশঘর উদ্বোধন করেন। এসময় ফুলপুর থানার অফিসাররাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।পূজামণ্ডপ পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে সফরসঙ্গী হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহফুজুল আলম মাসুম, ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাফিজার রহমানের সহধর্মিণী যুগ্ম জেলা দায়রা জজ নাহিদ নিয়াজী, ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞার সহধর্মিণী পুনাকের সভাপতি ডাঃ রেবেকা শারমিন ও ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায় প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় কল্লোল, মেয়র মিঃশশধর সেন, সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মোঃ আতাহারুল ইসলাম তালুকদার, ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক সফল ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র বিশ্বাস,ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, ওসি (তদন্ত) বন্দে আলী, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দেবল সাহা প্রমুখ অতিথিদের সাথে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓