1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক ফুলপুরে ফেলে যাওয়া ইয়াছিনকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ছাত্রদল নেতা ওমর ফারুক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর আ. রহমানের পাশে দাঁড়ালেন এমপি মাসুদ সাঈদী নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

ঢাকা-মাওয়া রেলপথে যাত্রী ট্রেনের গতি পরীক্ষা

  • প্রকাশিত: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ২৯৮ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া রেলপথে যাত্রী ট্রেনের গতি পরীক্ষা করা হয়েছে।বুধবার (২৫ অক্টোবর) পদ্মা সেতুর সঙ্গে যুক্ত করা ঢাকার রেলপথে গতির সক্ষমতার চূড়ান্ত পরীক্ষা করা হয়।সকাল ৮ টা ২০ মিনিটে মাওয়া স্টেশন থেকে ঢাকার কমলাপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি।পয়লা নভেম্বর বাণিজ্যিক ট্রেন চালনোর আগে চূড়ান্ত এ পরীক্ষা করে বিশেষজ্ঞ দল।বৃহস্পতিবার (২৬ অক্টোবর) মালবাহী ট্রেনের গতি পরীক্ষা করা হবে।এরই মধ্যে মাওয়া- ভাঙ্গা দ্রুতগতির ট্রেনের গতির পরীক্ষার পর জিআইবিআর সফলভাবে সম্পন্ন হয়েছে।পদ্মা সেতু সংযোগ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক-২ ব্রিগেডিয়ার আহমেদ জামিউল ইসলাম বলেন,বুধবার সকালে ৫টি বগি নিয়ে ট্রেনের গতি পরীক্ষা করা হয়।ধলেশ্বরী এবং বুড়িগঙ্গা রেলসেতুও অতিক্রম করে একই গতিতে ট্রেন পৌঁছে ঢাকার কমলাপুর।এ সময় ট্রেনে দেশি-বিদেশি প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।তিনি আরও বলেন, দ্রুতগতির ট্রেন ভ্রমণ মানুষের জন্য আরামদায়ক হবে।ঢাকা থেকে মাওয়া আধাঘণ্টা এবং ভাঙ্গা পর্যন্ত যাত্রী ট্রেনে এক ঘণ্টায় পৌঁছানো যাবে।প্রযুক্তির ব্যবহারে দ্রুতগতির রেললাইন নির্মাণ হয়েছে নিখুঁতভাবে।চূড়ান্ত পরীক্ষার পরই সুফল পাবে দেশের মানুষ।মাওয়া- ঢাকা রুটের ১৭ কিলোমিটার পাথরবিহীন এবং ২৩ কিলোমিটার পাথরসহ রেললাইন স্থাপন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓