1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে মাছের পোনা অবমুক্ত করেন নৌ-পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ শফিকুল ইসলাম

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ২৮৫ বার পড়া হয়েছে

নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী ও উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত করলেন নৌ-পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ শফিকুল ইসলাম।বৃহস্পতিবার (২৬ অক্টোবর)বেলা সাড়ে ১১ টায় শহরের লঞ্চঘাট এলাকার ধলেশ্বরী নদীতে দেশীয় প্রজাতির বিভিন্ন প্রকারের মাছের পোনা অবমুক্ত করেন তিনি।এসময় তিনি বলেন,এক সময়ে খালে বিলে এবং বিভিন্ন জলাশয় দেশীয় প্রজাতির অনেক মাছ পাওয়া যেত,যা এখন খুবই কম।এর প্রধান কারণ হলো জলাশয় ও পুকুর কমে যাওয়াতে দেশীয় প্রজাতির মাছ কমে যাচ্ছে।তাই আমরা নদী ও উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ অবমুক্ত করছি।যাতে করে দেশে মাছের চাহিদা মিটানো যায়।এছাড়াও তিনি বাল্কহেড মালিকদের প্রতি দুর্ঘটনা এড়াতে সন্ধ্যার পর থেকে নৌপথে সকল ধরনের বাল্কহেড চলাচল বন্ধের আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ নৌ পুলিশ দেশের সকল নৌপথ নিরাপদ রাখতে সোচ্চার হয়েছে।তাই সন্ধ্যার পর থেকে যেনে কোন বাল্কহেড নৌপথে চলাচল না করে বিষয়টি নিশ্চিতে করতে হবে।অন্যথায় নৌ পুলিশের পক্ষ থেকে নৌপথ নিরাপদ রাখতে কার্যকর পদক্ষেপ নেয়া হবে।এ সময় নৌ পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার মিনা মামুদার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন,নৌ পুলিশের ডিআইজি মিজানুর রহমান ইরান,ঢাকা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ পরিচালক ড. এস এম রেজাউল করিম, মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ আব্দুস সোবাহান, চরআব্দুল্লাপুর নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ হাসনাত জামান, মাওয়া নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ মাহবুব হোসেন,কলা গাছিয়া ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ হাবিবুল্লাহ ও মুন্সীগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তাসহ নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓