1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গজারিয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফাঁকা এবং পুলিশের চেকপোস্ট বসিয়ে তল্লাশি

  • প্রকাশিত: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ২৩৮ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা ঢাকায় মহাসমাবেশকে ঘিরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে যানবাহনের একেবারে চাপ নেই বললেই চলে।ঈদের ছুটিকালীন সময়ের মতোই একেবারে ফাঁকা রয়েছে মহাসড়কটিতে।জানা যায়, ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ও আওয়ামী লীগের শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে দুই দল।এর মাঝে জামায়াতে ইসলামীও ঘোষণা দিয়েছে ঢাকায় সমাবেশ করবে। এছাড়া বিভিন্ন দল যারা যুগোপৎ আন্দোলনে রয়েছে তারাও এদিন ঢাকার বিভিন্ন পয়েন্টে সমাবেশ করবে।এসব সমাবেশকে কেন্দ্র করে ঢাকায় প্রবেশের বিভিন্ন জেলা গুলোর গুরুত্বপূর্ণ সড়ক এ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক।সড়কে ঢাকা প্রবেশে কোনো বাধা না থাকলেও সকাল থেকে একেবারে ফাঁকা রয়েছে মহাসড়ক।সরেজমিনে দেখা যায়, সড়ক ফাঁকা থাকলেও বিভিন্ন বাস, প্রাইভেটকার, হাইয়েস, গণপরিবহন ঢাকায় প্রবেশ করছে। এর মাঝে পথে পথে রয়েছে পুলিশ। এসব চেকপোস্টে কাউকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং কোন যানবাহনে প্রয়োজন মনে করলে পুলিশ সেখানে তল্লাশি করছে।তবে এখন পর্যন্ত কাউকে আটক কিংবা ঢাকায় প্রবেশে বাধা দেয়ার অভিযোগ পাওয়া যায়নি।ঢাকাগামী একাধিক যাত্রীর সাথে কথা বললে তারা জানায় জরুরি কাজে ঢাকায় যাবো, রাস্থায় গাড়ি কম।
শুনেছি ঢাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ, বিএনপির মহাসমাবেশ, ইসলামি দল জামায়েত নাকি সমাবম করছে সে কারনে জালাও পোরাও এর ভয়ে মালিক সমিতি গাড়ি কম ছারছে। সে কারনে সড়কে যানবাহন কম, বিশেষ প্রয়োজন ঢাকায় বা পার্শ্ববর্তী এলাকায় আশা জাওয়া গাড়ি সংকট দেখা যাচ্ছে।
গজারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা সোহেব আলী জানান, গতকাল (বৃহসপতিবা) দুপর থেকে মহাসড়ক গুলো ফাঁকা রয়েছে।একেবারেই যানজট নেই।যানবাহনের চাপও নেই। মানুষ নির্বিঘ্নে ঢাকা আসা যাওয়া করতে পারছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓