1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দখলদারিত্বে আর ময়লায় ঝালকাঠি পৌরসভার ২২ খাল স্মৃতি হতে চলছে!! প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচিতে উজ্জীবিত ভুক্তভোগী ও পরিবেশবিদরা ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত শাহাদাত সভাপতি -সোহেল সম্পাদক নির্বাচিত কাউখালীতে খাজনার বিপরীতে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগের ২দিন পর টাকা ফেরত দিলেন দলিল লেখক মুন্সীগঞ্জে চুরির অভিযোগে দুই জনকে পিটিয়ে হত্যা মুন্সীগঞ্জে চুরির অভিযোগে দুই জনকে পিটিয়ে হত্যা ভিক্ষা নয় ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে – ইলিয়াস হোসেন মাঝি গজারিয়া মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় থানায় মিথ্যা অভিযোগ,যুবদল নেতার সংবাদ সম্মেলন কাউখালীর শামীমা পেলেন বরিশাল বিভাগীয় অদম্য নারী পুরষ্কার নেছারাবাদে চুরির অভিযোগে যুবককে মারধর, অভিমানে বিষপানে আত্মহত্যা সার ডিলার নীতিমালা বাতিলের দাবিতে পিরোজপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বাবার বাড়িতে বেড়াতে এসে ইউপি সদস্য কর্তৃক গৃহবধূ ধর্ষিত, থানায় মামলা

  • প্রকাশিত: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ২৫৫ বার পড়া হয়েছে

পিরোজপুরের কাউখালীতে বাবার বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ।শুক্রবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার কাউখালী সদর ইউনিয়নের কেউন্দিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।এ ঘটনায় ধর্ষিতার স্বামী বাদী হয়ে ধর্ষক মোঃ আতফি আকন (৩০)কে আসামি করে থানায় মামলা করেছেন।আতফি আকন পাশ্ববর্তী ঝালকাঠি সদর উপজেলার ৯ নং শেখের হাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বেজগান গ্রামের মোঃ জাহাঙ্গীর আকনের ছেলে।পুলিশ ও মামলা সূত্র জানায়, পাশ্ববর্তী ঝালকাঠি সদর উপজেলার বেজগান গ্রামের এক ব্যক্তির স্ত্রী কাউখালী উপজেলার কাউখালী সদর ইউনিয়নের কেউন্দিয়া গ্রামে তার বাবার বাড়িতে গত সোমবার বেড়াতে আসেন।শুক্রবার রাত আটটার দিকে ধর্ষক আতফি ওই গৃহবধূর মায়ের মোবাইল ফোনে কল দিয়ে তার সাথে জরুরি কথা আছে বলে তাকে ঘর থেকে বাহিরে আসতে বলেন।এসময় ওই গৃহবধূ বাহিরে আসলে আতফি তাকে জোরপূর্বক ঘরের পাশের বাগানে নিয়ে ধর্ষন করে।এ সময় ধর্ষিতার ডাক চিৎকার শুনে তার পরিবার ও আশপাশের বাড়ির লোকজন আসলে ধর্ষক আতফি আকন পালিয়ে যায়। এই খবর পেয়ে ধর্ষিতার স্বামী তার শ্বশুর বাড়িতে যান। পরে তিনি শনিবার সকালে ধর্ষক মোঃ আতফি আকনকে আসামি করে কাউখালী থানায় মামলা দায়ের করেন।এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকারিয়া জানান,ধর্ষিতাকে পিরোজপুর জেলা হাসপাতালে মেডিক্যাল করানোর পাঠানো হয়েছে।তাছাড়া ধর্ষণকারী আতফি আকনকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓