1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

উজিরপুরে ১৬৪ তম নৌকা বাইচ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ৫৯৮ বার পড়া হয়েছে

আনন্দ উৎসবের মধ্যে দিয়ে বরিশালের উজিরপুর উপজেলার হারতার কচা নদীতে অনুষ্ঠিত হলে ১৬৪ তম বার্ষিক নৌকা বাইচ প্রতিযোগিতা।শনিবার (২৮ অক্টোবর) দিনভর মানুষের মিলন মেলায় উৎসবের নগরীতে পরিনত হয়েছে হারতা বাজারটি।দেশের বিভিন্ন এলাকা থেকে দলে, দলে নারী পুরুষ সমবেত হয়ে নৌকা বাইচ প্রতিযোগীতা উপভোগ করেন তারা।বাংলার ইতিহাসের সবচেয়ে পুরাতন বার্ষিক নৌকা বাইচ দেড়শত বছরেরও বেশী সময় ধরে বরিশাল জেলার উজিরপুরের প্রান্তিক জনপদ হারতার কচা নদীতে অনুষ্ঠিত হচ্ছে।হিন্দু সম্প্রদায়ের লক্ষিপুজা উপলক্ষে ১৬৫ বছর আগে পুজারদিনে সর্বপ্রথম নৌকা বাইচ শুরু হলে এরপর থেকে প্রতিবছর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। হারতা বাজার কমিটি ও ইউনিয়ন পরিষদ যৌথ ভাবে ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতার আয়োজন করেন।নৌকা বাইচ উপভোগ করতে দেশের বিভিন্ন এলাকা থেকে শতশত ট্রলার, লঞ্চও সড়ক পথে প্রায় লাখ মানুষ ভিড় জমায়।নৌকা বাইচ উপলক্ষে হারতায় দিনব্যাপি মেলা বসে বাজারটিতে।শনিবার হারতা ছিলো যেন এক উৎসবের জনপদ দর্শনার্থী পথচারণায় মূখরিত হয়ে উঠে কচা নদীর দুই প্রান্ত।এ বছর প্রতিযোগীতায় ফরিদপুর মাদারীপুর ও গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ৫ টি বাইচ দল অংশ নেয়।বাইচ প্রতিযোগীতা দেখে উপস্তিত দর্শকরা মুগ্ধ হয়েছেন।প্রতিযোগীতায় গোপালগঞ্জ জেলার লক্ষনদি এলাকার লাজুর দল প্রথম গেপালগঞ্জ সদরের কমলেশ বাকছির দল ২য় মাদারীপুরের অমল সরকারের দল ৩য় হয়েছেন নৌকা বাইচ প্রতিযোগীতায় শেষে বিজয়ীদেও মধ্যে পুরুস্কার বিতারন বরিশাল- ২ আসনের সংসদ সদেস্য মো: শাহে আলম, সংরক্ষিত সংসদ সদেস্য, রুবিনা মীরা, সহকারী পুলিশ সুপার( সর্কেল) ফরহাদ হোসেন, সাবেক সংসদ সদেস্য, মনিরুল ইসলাম মনি.উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকতা ফারিহা তানজিন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓