1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পিরোজপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

বিএনপি জামাতের সন্ত্রাস নৈরাজ্য অগ্নিসংযোগের প্রতিবাদে পিরোজপুরে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ

  • প্রকাশিত: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ২৭২ বার পড়া হয়েছে

বিএনপি জামাতের সন্ত্রাস নৈরাজ্য, অগ্নিসংযোগ ও হরতালের প্রতিবাদে পিরোজপুরে শান্তি মিছিল ও শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ ও এর অংগ সংগঠনের নেতৃবৃন্দ।রোববার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় জেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি শান্তি মিছিল বের হয়ে শহরের বিভেন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের বিলাশ চত্তরে শান্তি সমাবেশ করে।শান্তি মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. কানাই লাল বিশ্ব, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, কোষাধ্যক্ষ শেখ খালেদ অরিন্দম তান, পৌর আওয়ামীলীগের সভাপতি সাদউল্লাহ লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ, জেলা স্বেচ্ছা সেবক লীগ সভাপতি রাসেল পারভেজ প্রমুখ ।
এসময় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সমাবেশ বক্তারা বলেন, সারাদেশে বিএনপি জামাতের সন্ত্রাসী বাহিনী নৈরাজ্য, অগ্নিসংযোগ ও হরতাল করে মানুষের জান মালের ক্ষতি করছে। দেশের উন্ন্য়নের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায় তারা। সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে অন্যায় ভাবে পুলিশ সদস্যকে হত্যা করেছে। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হরতালের নামে নৈরাজ্য, অগ্নিসংযোগ চালানোর চেষ্টা করা হলে আওয়ামীলীগ ও এর অঙ্গদলের নেতৃবৃন্দ মাঠে থেকে তা প্রতিহত করবে।বিএনপির রোববারের ডাকা হরতালে পিরোজপুরে কোন প্রভাব পড়েনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓