1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় পুরস্কার পেলেন কুষ্টিয়ার কৃতি সন্তান দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী গজারিয়ায় ১হাজার ইয়াবাসহ আটক ১,পলাতক ২ মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের বাড়িতে হামলায় গুলিবিদ্ধ ১৫, আটক-৩ সরকারি ঘোষণার পরও সকাল ৯টায় সেবা শুরু হয়নি কাউখালীর অধিকাংশ দপ্তরে নেছারাবাদে সার–কীটনাশকের তালিকা নিয়ে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা আহত লেবুর রাজ্য ঝালকাঠিতে সিন্ডিকেটে লেবুর আকাল ভেড়ামারায় আন্তর্জাতিক নারী দিবস পালিত সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি বর্ষণ ও বোমা হামলা স্বেচ্ছায় চাকরি থেকে অব্যহতি নিয়েও স্বপদে বহাল স্বাস্থ্যকর্মী

গজারিয়া বাস পোড়ানোর মামলায় বিএনপির ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ২৩০ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা একটি মিনিবাসে অগ্নিসংযোগের ঘটনায় জেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান রতনসহ ৪১ নেতাকর্মীর নাম উল্লেখ ও ৭০ থেকে ৮০ জনকে অজ্ঞাত দেখিয়ে মামলা করা হয়েছে। মিনিবাসের আহত যাত্রী মো. আবু সুফিয়ান (৩৪) বাদী হয়ে গজারিয়া থানায় এ মামলা করেন।এর আগে গতকাল শনিবার (২৮ অক্টোবর) রাত ১০টার দিকে গজারিয়া উপজেলার বক্তারকান্দী এলাকায় কুমিল্লামুখী সড়কে পারাপার পরিবহন নামে একটি মিনিবাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আহত যাত্রী মো. আবু সুফিয়ান উপজেলার পুরান বাউশিয়া গ্রামের হাজী ফিরোজ সিকদারের ছেলে।ঘটনার সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতে বক্তারকান্দী এলাকায় মিনিবাসে অগ্নিসংযোগের ঘটনায় বাসের যাত্রী মো. আবু সুফিয়ান আহত হন। তাকে গজারিয়া ফায়ার সার্ভিসকর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসা নিয়ে আজ রবিবার তিনি জেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান রতনকে প্রধান করে বিএনপির ৪১ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় অজ্ঞাত আরও ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে।গজারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, বক্তারকান্দী এলাকায় একটি মিনিবাসে অগ্নিসংযোগের ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় ৪১ জন বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓