1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পিরোজপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার প্রতিবাদে আওয়ামীলীগের সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৩২২ বার পড়া হয়েছে

পিরোজপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. কানাই লাল বিশ্বাস সম্পর্কে নাজিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু উদ্দেশ্যমূলক কুরুচিপূর্ণ ও মানহানীকর বক্তব্য প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. কানাই লাল বিশ্বাস।তিনি বলেন, চলতি মাসের ২৮ অক্টোবর শনিবার নাজিরপুরের একটি সমাবেশে নাজিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ মানহানীকর প্রদান করেন।যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বর্তমান সময়ে বিএনপি জামাতের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করার সময়ে সম্পূর্ণ উদ্দেশ্য প্রনোদিত ভাবে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সম্পর্কে এমন বক্তব্য জেলা আওয়ামীলীগকে দূর্বল করার চেষ্টা। এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড কানাই লাল বিশ্বাস।এছাড়াও তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের বিষয়টি জানিয়েছেন বলে জানান।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, সহ সভাপতি এড. মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, শেখ ফিরোজ আহম্মেদ সহ আওয়ামীলীগ ও এর বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓