1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শুধু আর্থিক সহায়তা নয়, সম্মাননা স্মারক শিক্ষার্থীদের মনে অনুপ্রেরণা জাগিয়ে রাখে -পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান পিরোজপুর প্রেসক্লাব নির্বাচনে রেজাউল ইসলাম শামীম সভাপতি তানভীর আহম্মেদ সম্পাদক খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ – ইলিয়াস হোসেন মাঝি ফরিদপুরের আটরশিতে চার দিনব্যাপী বিশ্ব উরস শরীফ শুরু রাজাপুরে জালাল উদ্দীন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত বেগম খালেদা জিয়া আর নেই পটুয়াখালী -৩ আসনে ৪ জনের মনোনয়ন পত্র দাখিল জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে থানায় এজাহার দায়ের করেন মোঃ আকমল হোসেন ভেড়ামারায় ট্রাকের ধাক্কায় পিষ্ট হলো দুই তরুণ নেছারাবাদে নবী ও হিজাব–বোরকা নিয়ে শিক্ষিকার কটুক্তি প্রতিবাদে মানববন্ধন

গজারিয়ায় শান্তি সমাবেশ বিএনপি-জামায়াতকে মৃণাল কান্তি দাসের হুঁশিয়ারি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ২১১ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলা বিএনপি-জামায়াত কোনো ধরনের নৈরাজ্য করলে তার পরিমাণ ভালো হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এডভোকেট মৃণাল কান্তি দাস।বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচির প্রতিবাদে বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এই কথা বলেন।এমপি এডভোকেট মৃণাল কান্তি দাস বলেন, সন্ত্রাস না করে বাড়িতে থাকবেন, আর যদি সন্ত্রাসী করেন হত্যাযজ্ঞ চালান, অগ্নি সন্ত্রাস করেন পেট্রলবোমা মারেন পুলিশ হত্যা করেন, ভোট কেন্দ্র জ্বালিয়ে দিতে চান, বাসে আগুন লাগান তাহলে ১৫ বছর ধরে যে শান্তিতে ছিলেন সেই শান্তিতে জনগণ এইবার আপনাদের আর থাকতে দিবেনা। কারন কুকুরের লেজ সোজা হয় না আপনারা নিজেদেরকে কুকুর হিসাবে অর্জন করেছেন। কেউ নৈরাজ্য করলে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি খোকন, জেলা পরিষদের সদস্য সাইদুর রহমান খাঁন, ভবেরচর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহিদ মো লিটন, ইমামপুর ইউপি চেয়ারম্যান হাফিজুজ্জামান খান জিতু,গজারিয়া উপজেলা সেচ্ছাসেবক লীাগের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক সারোয়ার আহমেদ সরু,উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন। পরে সমাবেশ স্থাল থেকে এডভোকেট মৃণাল কান্তি দাসের নেতৃত্বে একটি শান্তির মিছিল বের করে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓