1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

পিরোজপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ২৩৩ বার পড়া হয়েছে

পিরোজপুরের পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে লাইজু বেগম (৩৫) নামের এক গৃহবধুর মৃত্যু হযেছে।বৃহস্পতিবার (০২ নেভেম্বর) সন্ধ্যায় পিরোজপুর পৌর শহরের মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত লাইজু বেগেম ওই এলাকার রিয়াজ খানের (৩৯) স্ত্রী ও পিরোজপুর সদর উপজেলার কালিকাঠী গ্রামের মোস্তফা শেখের কন্যা।আর হত্যাকারী রিয়াজ খান পৌর সভার মাছিমপুর এলাকার সোহরাব খানের ছেলে। তিনি পেশায় একজন নির্মান শ্রমিক।ঘটনার সাথে জড়িত অভিযুক্ত স্বামী রিয়াজ খান পলাতক রয়েছেন।নিহতের ভাই সাকিল শেখ জানান, লাইজুর ব্যাংক একাউন্টে কিছু টাকা জমা ছিলো।বেশ কিছুদিন ধরে তার স্বামী রিয়াজ খান তা থেকে ৫০ হাজার টাকা চেয়ে আসছিলেন।আর এ টাকা নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়।বৃহস্পতিবার (০২ নভেম্বর) সন্ধ্যায় এ নিয়ে আবারো ঝগড়ার সৃষ্টি হয়।এক পর্যায়ে লাইজু ঘর থেকে বেড়িয়ে শহরে যেতে গেলে রিয়াজ আগেই ঘর থেকে বেড়িয়ে বাড়ির অনতিদুরে যুব উন্নয়ন অফিসের পাশে ওৎ পেতে থাকে।সেখান থেকে যাবার সময় সে লাইজুর উপর ঝাপিয়ে পড়ে উপর্যুপরি ছুড়িকাঘাত করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক ক্ষত হয় এবং রক্তক্ষরন হতে থাকে।এ সময় নিহত লাইজুর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে।আর অভিযুক্ত রিয়াজ পালিয়ে যায়।পরে পুলিশের সহযোগিতায় এলাকাবাসী লাইজুকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সাকিল সরোয়ার জানান, অতিরিক্ত রক্তক্ষরনের কারনে তার মৃত্যু হয়েছে। পিরোজপুর সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আবীর মোহাম্মদ হোসেন জানান, পুলিশ মরদেহ উদ্ধার ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।ঘটনার সাথে জড়িত ব্যাক্তিকে আটকের চেষ্টা চলছে।এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓