1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

২৮ অক্টোবর ঢাকায় পুলিশ হত্যাকারী আপন গলাচিপায় গ্রেপ্তার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৫১৮ বার পড়া হয়েছে

ঢাকায় বিএনপির মহাসমাবেশ চলাকালে পুলিশ সদস্য হত্যায় ‘সরাসরি জড়িত’ আপন আহম্মেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১ নভেম্বর) রাতে পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন এ তথ্য নিশ্চিত করেছেন।ওসি বলেন, ঢাকা ও গলাচিপা থানার পুলিশের একটি টিম যৌথ অভিযান চালিয়ে পুলিশ হত্যাকাণ্ডে জড়িত আপন আহম্মেদকে গ্রেপ্তার করে।তাকে ঢাকায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে পুলিশ হত্যায় সরাসরি জড়িত আপন আহম্মেদ।তিনি যুবদল নেতা।এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।২৮ অক্টোবর রাজধানীর ফকিরাপুল চার রাস্তার মোড়ে বিএনপির সঙ্গে সংঘর্ষ চলাকালে ডিউটিরত অবস্থায় আমিরুল ইসলাম মোল্লা (৩২) নামের এক কনস্টেবল নিহত হন।নিহত পুলিশ সদস্যের গ্রামের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরে।আপনকে নিয়ে ওই ঘটনায় সরাসরি জড়িত তিনজনকে গ্রেপ্তারের কথা জানাল পুলিশ।এ ঘটনায় শামীম রেজা ও মো. সুলতান নামের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓