1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা ২ জনের মৃত্যুদন্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমির সুস্থ সংস্কৃতি বিকাশে নতুন কমিটি অনুমোদন দেখতে চান সংস্কৃতি মহল পিরোজপুরে তিন জেলের জালে ধরা পরল ৩৫ লাখ টাকার লাক্ষা মাছ মঠবাড়িয়ায় নির্মাণাধীন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থানান্তর না করার দাবীতে মানববন্ধন ঝালকাঠির শ্মশান ঘাট এলাকায় অগ্নিকান্ডে বসত ঘর পুড়ে ছাই, আহত ২ ঐতিহ্য হারিয়ে স্মৃতি হতে চলছে মাটির তৈরি তৈজসপত্র নাজিরপুরে ক্লাস চলার সময় ভেঙে পড়ল বৈদ্যুতিক পাখা, দুই শিক্ষার্থী আহত মুন্সীগঞ্জ ঘুষের ভিডিও ভাইরাল হওয়ায় প্রতিবেদকের বিরুদ্ধে মিথ্যা মামলা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে কাউখালীতে গ্রীন ফোর্সের সভা অনুষ্ঠিত

ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাদরাসার ছাত্র সজিব বাঁচতে চায়

  • প্রকাশিত: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ২৩৩ বার পড়া হয়েছে

এ সুন্দর ভূবনে কে না চায় বাঁচতে। ব্লাড ক্যান্সারে আক্রান্ত জীবন-মরণ সন্ধিক্ষণে ফুটফুটে, নম্র-ভদ্র, মেধাবী মাদরাসার আলিম ১মবর্ষের ছাত্র মেহেদী হাসান ওরফে সজিব (২০) তেমনি বাঁচতে চায়।প্রয়োজন সম্মিলিত আন্তরিক সাহায্য-সহযোগিতার।অর্থাভাবে ইতোমধ্যেই তার চিকিৎসা ব্যয় প্রায় স্থবির হয়ে পড়েছে। ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মনোহরপুর গ্রামের জয়নাল আবেদীন ও মোর্শেদা আক্তার দম্পতির ২ পুত্র ও ১ কন্যার মধ্যে মেহেদী হাসান সজিব সবার বড়।ওরা ভাইবোন সবাই মেধাবী।বাবা মনোহরপুর মরহুম ফজলুল হক স্যারের জামে মসজিদের জুম্মার নামাজের খতিব,ও ছোট একটি চা, পান এর বিক্রেতা।স্নেহের সন্তান সজিব ব্লাড ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবরে পরিবারটি নাওয়া-খাওয়া ছেড়ে পাগলপাড়া পড়েছে।ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের রক্তরোগ ও ব্লাডক্যান্সার বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক, হেমাটোলজি বিভাগ ডাক্তার মোহম্মদ মনিরুল ইসলাম এর তত্ত্বাবধানে চিকিৎসা করতে গিয়ে নানা পরীক্ষা-নিরিক্ষা শেষে, সজিব ব্লাড ক্যান্সারে আক্রান্ত বলে জানা যায়।গত ৩ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডাক্তার মোহম্মদ মনিরুল ইসলাম(হেমাটোলজি বিভাগ,ওয়ার্ড- ৯০১, বেড-২৮, রুম নং ০৫) তত্ত্বাবধানে চিকিৎসাধীন।চিকিৎসায় প্রতিদিন ১২ থেকে ১৫ হাজার টাকা ব্যয় হচ্ছে।সজিবের বাবা জয়নাল আবেদীনের কাছে চিকিৎসক ডাক্তার মোহম্মদ মনিরুল ইসলাম বলেছেন, লাগাতার ৯০ দিন চিকিৎসা করলে সজিব ইনশাল্লাহ্ সুস্থ্য হবে।চিকিৎসায় সর্বসাকুল্যে ১৫থেকে ২০ লাখ টাকা ব্যয় হবে।ইতোমধ্যেই প্রায় ২ লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে। গরীব পিতা-মাতার আদুরে সন্তান সজিব বাঁচার আকুতি নিয়ে আর্তনাদ করলেও পিতামাতা ও আত্মীয়-স্বজন চিকিৎসায় অক্ষম।সজিব সুস্থ্য হয়ে আগের মতো ফিরে যেতে চায় তার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান ইসহাকাবাদ আলিম মাদরাসা শিক্ষকসহ সহপাঠীদের নিকট।তার পিতামাতা নিজ এলাকা ছাড়াও দেশের অন্যান্য স্কুল-কলেজ ও মাদ্রাসা, সমাজের হৃদয়বান দানশীল ব্যক্তিবর্গ, জেলা উপজেলার ব্যাংক-বীমা, সরকারি-বেসরকারি অফিস আদালতের কর্মজীবি, ব্যবসা প্রতিষ্ঠান, নির্বাচনী এলাকার সাংসদসহ সর্বোপরি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নিকট মানবিক সাহায্যের আবেদন করেছেন।সাহায্য পাঠানোর ঠিকানা: মোঃ জয়নাল আবেদীন সঞ্চয়ী হিসাব নম্বর-০৩২৯১০০০১০৭৬১ , সোনালী ব্যাংক লি:, রাজাপুর শাখা, ঝালকাঠি।মোবাইল ও বিকাশ নম্বর- ০১৭২৯১০০০৬৫।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓