1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

রাত পোহালেই পবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন

  • প্রকাশিত: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ২৬১ বার পড়া হয়েছে

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) সাংবাদিক সমিতির ২০২৩-২৪ সেশনের জন্য কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।রবিবার(৫ নভেম্বর) সকাল ১০টা থেকে পবিপ্রবি সাংবাদিক সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হবে।পবিপ্রবি সাংবাদিক সমিতির এটিই প্রথম নির্বাচন।সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে গত ১৯ অক্টোবর ৩ কমিটি বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।পরবর্তীতে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর আবুল বাশার খান, নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর মোঃ জাহিদ হাসান এবং সহযোগী অধ্যাপক মোঃ ফয়সাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচনি তফসিল ঘোষণা করা হয়।তফসিল অনুযায়ী ২৯ অক্টোবর ভোটার তালিকা প্রকাশ, ৩০ অক্টোবর মনোনয়ন ফরম বিতরণ, ৩১ অক্টোবর মনোনয়ন ফরম জমা, ২ নভেম্বর মনোনয়ন ফরম প্রত্যাহার এবং ৩ অক্টোবর চূড়ান্ত প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়।উল্লেখ্য যে, ২৩ বছর পর গত ১৫ই এপ্রিল, ২০২৩ সালে পবিপ্রবিতে রিজেন্ট বোর্ড কর্তৃক প্রথম কোনো সাংবাদিক সংগঠন হিসেবে অনুমোদন পায় পবিপ্রবি সাংবাদিক সমিতি।২০২২ সালের ২৭ শে জুলাই পবিপ্রবি সাংবাদিক সমিতি আত্মপ্রকাশ করে।দৈনিক মানবজমিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আনিসুর রহমানকে সভাপতি এবং দৈনিক আমাদের নতুন সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নুর মোহাম্মদ শাহিনকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট প্রথম কমিটি গঠিত হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓