1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু এমপি পরিদর্শনের পর গজারিয়ায় খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করল কোম্পানি গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত,বাড়িঘর ভাংচুর,লুট রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা কাউখালীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আফ্রিকান মাগুর মাছ জব্দ, দেওয়া হলো এতিমখানায় পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিরোধের মুখে পন্ড নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন

সিরাজদিখানে নদী ভাঙন রোধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ২২৩ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের ডাকের হাটি ও তুলশীখালি দুটি গ্রামের দেখা দিয়েছে ধলেশ্বরী নদীর তীব্র ভাঙন।ভাঙনে নদী গিলছে বসতভিটা,বিদ্যুতের টাওয়ার, ফসলি জমিসহ বিস্তীর্ন এলাকা। অব্যাহত ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।শনিবার (৪ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টায় তুলসীখালী-গোয়ালখালী-ডাকেরহাটি গ্রামবাসীর আয়োজনে উপজেলার চিত্রকোট ইউনিয়নের তুলশীখালী বাজার সড়কে এ মানববন্ধন হয়।এতে শত শত মানুষ অংশ নেন এবং ভাঙনরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।মানব বন্ধনে আসা রানু বেগম বলেন,গত প্রায় এক বছর থেকে এই এলাকায় ধলেশ্বরীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে।ভাঙনে আমাদের বসতভিটা ও ফসলি জমি নদীতে বিলীন হয়েছে।আমি পরিবার নিয়ে এখন মানবেতর জীবনযাপন করছি।আমি ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।স্থানীয় ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য শহীদুল খান বলেন,আমার এই ওয়ার্ডের প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে ধলেশ্বরীর ভাঙন দেখা দিয়েছে।ধলেশ্বরীর ভাঙনে এ অঞ্চলের চল্লিশটিরও বেশি পরিবার ঘরবাড়ি হারিয়েছেন।বর্তমানে দিশেহারা অবস্থা তাদের।এখনও শতাধিক পরিবার ভাঙন আতঙ্কে আছেন।আমন ধানের ক্ষেতসহ শতশত বিঘা ফসলি জমি নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে।এভাবে চলতে থাকলে অচিরেই দুটি গ্রাম নদীতে বিলীন হয়ে যাবে।আমি এই মানববন্ধন কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট সকলের নিকট ভাঙনরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।চিত্রকোট ইউপি চেয়ারম্যান সামছুল হুদা বাবুল বলেন, ইউনিয়নের ধলেশ্বরীর তীরের মানুষের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে ধলেশ্বরীর ভাঙন। নদীর অব্যাহত ভাঙনে দিনে দিনে দীর্ঘ হচ্ছে নিঃস্ব মানুষের তালিকা।আমি ভাঙন রোধে উপজেলা প্রশাসনসহ পানি উন্নয়ন বোর্ডের সুদৃষ্টি কামনা করছি।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:সাব্বির আহম্মেদ বলেন,আমি সরোজমিনে গিয়ে দেখব এবং সংশ্লিষ্ট কতৃপক্ষকে জানাবো মানববন্ধনে অংশ নেয় চিত্রকোট ইউপি চেযারম্যান ও ইউনিয়ন সামছুল হুদা বাবুল, আওয়ামীলীগের সাধারান ইঞ্জিনিয়ার ইয়াকুব ইয়াকুব হোসেন,৯ নং ইউপি সদস্য শহীদুল খান,তুলশী রিভার ভিউর চেয়ারম্যা মোহাম্মদ মোক্তার হোসেন,ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক নুর আলমসহ ২ শতাধিক নারী পুরুষ ঘন্টা ব্যাপি মানববন্ধন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓