1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

স্বরূপকাঠিতে গুনীজন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল চেতনা পরিষদ

  • প্রকাশিত: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ২৮২ বার পড়া হয়েছে

পিরোজপুরের স্বরূপকাঠিতে গুনীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৪ নভেম্বর) সকালে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন চেতনা পরিষদের আয়োজনে পশ্চিম সোহাগদল শহীদ স্মৃতি বি এম ডিগ্রি কলেজ মাঠে ওই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদদীন আহমেদ।অনুষ্ঠানে স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদদীন আহমেদ, পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষাবিদ অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীনকে সংবর্ধনা প্রদান করা হয়।সাবেক সচিব, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এম সামসুল হকের সভাপতিত্বে সংগঠনের কেন্দ্রিয় সভাপতি সহকারী অধ্যাপক মো. জাহিদ সোহেলের সঞ্চালনায় সভায় সংবর্ধিত গুনীজন ছাড়াও বক্তব্য রাখেন বিশেষ অতিথি সরকারি স্বরূপকাঠি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম সামসুর রহমান, সাবেক যুগ্ম সচিব শ্যামা প্রসাদ বেপারী।এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আনসার ভিডিপির সাবেক অতিরিক্ত মহাপরিচালক একেএম মিজানুর রহমান,নটর ডেম কলেজের শিক্ষক ড. মিজান রহমান, অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানে সংবর্ধিত গুনীজনদের সম্মননা ক্রেষ্ট ও কৃতি শিক্ষার্থীদের ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓