1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার ফুলপুরে ইয়াবা সহ  মাদক কারবারি গ্রেপ্তার ২ গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি নবায়নযোগ্য শক্তিনির্ভর আদর্শ নগর প্রকল্প উপস্থাপন করে জাতীয় পর্যায়ে সেরা ১০-এ গলাচিপার এনজেড আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা  মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক

সিরাজদিখানে সরকার নির্ধারিত ৩৬ টাকা কেজী মূল্যে আলু বিক্রি করছে উপজেলা প্রশাসন

  • প্রকাশিত: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ৩০৭ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ খোলাবাজারে সরকার নির্ধারিত ৩৬ টাকা কেজি মুল্যে আলু বিক্রি শুরু করেছে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা প্রশাসন।দেশের সমস্ত হিমাগারে সরকার নির্ধারিত মূল্যে প্রতি কেজি আলু ২৬-২৭ টাকায় বিক্রি করতে সারাদেশের জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।রবিবার (৫ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টায় উপজেলার মালখানগর ইউনিয়ন পরিষদ সংলগ্ন গোড়াপিপাড়া ঈদগাহ মাঠে এ কার্যক্রম করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:সাব্বির আহম্মেদ।এ-সময় ট্রাকে করে খোলাবাজারে আলু বিক্রির সময় সবাইকে পাঁচ কেজি আলুর প্যাকেট কিনে নিতে দেখা যায়।বিক্রি কার্যক্রম শুরু হওয়ার আগে থেকেই ৩৬ টাকা দামে আলু কিনতে ভিড় জমান ক্রেতারা।মালখানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সানজিদা আক্তার জানান,সরকার নির্ধারিত ৩৬ টাকা কেজী মুল্যে ইউনিয়ন পরিষদ সংলগ্ন গোড়াপিপাড়া ঈদগাহ মাঠে জন প্রতি ৫ কেজী করে আলু বিক্রি করা হয়েছে। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের নির্দেশে ন্যায্য মূল্যে আলু বিক্রি করার এই উদ্যোগ গ্রহণ করা হয়।আজ আমরা ৪০ বস্তা ২ হাজার কেজী আলু বিক্রি করব।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাব্বির আহম্মেদ বলেন, সিরাজদিখান উপজেলায় সরকারি নির্ধারিত মূল্যে আলু বিক্রি নিশ্চিত করার জন্য আমরা বাজারসমূহ মনিটরিং করছি এবং সকল কোল্ড স্টোরেজ পরিদর্শন করে কোল্ড স্টোরেজের মালিক ও বেপারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।যারা সরকারি নির্ধারিত মুল্যে আলু বিক্রি করবেনা তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনি ব্যবস্থা নেওয়া হবে।পাশাপাশি আমরা কোল্ড স্টোরেজ থেকে ২৭ টাকা কেজী মুল্যে আলু ক্রয় করে খোলাবাজারে ট্রাকযোগে সরকারি নির্দেশনা অনুযায়ী ৩৬ টাকা কেজী মুল্যে প্রতিজনের কাছে ৫ কেজী করে বিক্রি করছি।উপজেলার সকল বাজারে এ বিক্রি অব্যাহত থাকবে।এ-সময় উপস্থিত ছিলেন, মালখানগর ইউনিয়ন পরিষদ সচিব আমিনুর রহমান, মালখানগর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মো: আহসানুল ইসলাম আমিন, ইউপি সদস্য,আবু সাইম সিকদার,আওলাদ হোসেন, কুরবান আলী,হারুন অর রসিদ সহ সকল সদস্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓