1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গজারিয়া প্রযুক্তিগত শিক্ষায় দক্ষতা ও উচ্চতর প্রকৌশল বিদ্যা অর্জনের লক্ষ্যে সমন্বয় সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ২৩৬ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলা অবস্থিত জিস্ট পলিটেকনিক ইন্সটিটিউটের অডিটোরিয়াম হলে ডিপ্লোমা প্রকৌশল শিক্ষা পরবর্তী উচ্চতর বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং এর প্রয়োজনীয়তা সর্ম্পকে এবং গজারিয়া উপজেলা তথা সারাদেশে মানসম্মত প্রযুক্তিগত শিক্ষা বিস্তার ও দক্ষ জনশক্তি অর্জনের লক্ষ্যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও গজারিয়া ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (জিস্ট পলিটেকনিক) এর শিক্ষার্থীদের অংশগ্রহণে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।জিস্ট পলিটেকনিক ইন্সটিটিউট এর প্রতিষ্ঠাতা ড. আব্দুল মান্নান সরকার-এর সভাপতিত্বে এবং জিস্ট পলিটেকনিকের ইন্সট্রাক্টর ও রেজিস্ট্রার ইঞ্জি. সৈয়দ মোহাম্মদ শাকিল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর প্রধান সমন্বয়ক এবং রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট এর সাবেক অধ্যক্ষ ড. এ. কে. এম জয়নাল আবেদিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জিস্ট পলিটেকনিক ইন্সটিটিউটের সম্মানিত অধ্যক্ষ প্রকৌশলী মোঃ মামুন শরীফ।আয়োজিত সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর মেকাট্রনিক্স ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান অধ্যাপক মিজানুর রহমান, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর মেকাট্রনিক্স ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক রেজাউন উস সালেহীন, এছাড়াও আরও বক্তব্য রাখেন জিস্ট পলিটেকনিক ইন্সটিটিউটের ইলেকট্রিক্যাল টেকনোলজির চীফ ইন্সট্রাক্টর ইঞ্জি. রিফাত শিকদার, জিস্ট পলিটেকনিক ইন্সটিটিউট এর কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজির ইন্সট্রাক্টর ইঞ্জি. তরিকুল ইসলাম।উক্ত সভা আয়োজন, বাস্তবায়ন ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জিস্ট পলিটেকনিক ইন্সটিটিউটের ইলেকট্রিক্যাল, সিভিল ও কম্পিউটার বিভাগের ইন্সট্রাক্টরবৃন্দ।এসময় গজারিয়া ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (জিস্ট পলিটেকনিক) এর অডিটোরিয়াম হলে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞ বক্তারা উচ্চতর শিক্ষা ও দক্ষতা অর্জন এবং প্রকৌশলী শিক্ষা পরবর্তী সফলতা অর্জনের লক্ষ্যে নানা চ্যালেঞ্জ ও কৌশল সর্ম্পকে গুরুত্বপূর্ণ বক্তব্য আলোকপাত করেন। শিক্ষার্থীদের সাথে প্রকৌশল শিক্ষার জটিলতা ও উত্তরণ সর্ম্পকে মতবিনিময় করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓