1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার

পিরোজপুরে চুরি ও হারিয়ে যাওয়া ৩৫ মোবাইল ফোন উদ্ধার করে মালিককে দিল পুলিশ

  • প্রকাশিত: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ২৯৮ বার পড়া হয়েছে

পিরোজপুরের বিভিন্ন এলাকা থেকে চুরি যাওয়া ও হারিয়ে যাওয়া মোবাইল ফোনের সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে গত ৬মাসে উদ্ধার করা ৩৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে পিরোজপুর জেলা পুলিশ।মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর ১২টায় পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই মোবাইল ফোনগুলো হস্তান্তর করেন পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান।এসময় পুলিশ সুপার বলেন, পিরোজপুর জেলার বিভিন্ন থানায় প্রতিদিন মোবাইল হারানো ও চুরি হওয়ার জিডি হয়।জিডি নিয়ে নিয়মিত কাজ করে জেলা পুলিশের একটি চৌকস টিম।সেই জিডিগুলোর পরিপ্রেক্ষিতে সাইবার ক্রাইম মনিটরিং সেল উক্ত মোবাইলগুলো উদ্ধার করে।আমরা খুবই আনন্দিত এ কাজটি করতে পেরে।হারানো কোন কিছু ফিরে পেয়ে মানুষ যে আনন্দ পায় এটাই আমাদের প্রাপ্তি, আমাদের সাফল্য।হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার রমিজ হাওলাদার বলেন, মোবাইল ফোনটি হারিয়ে যাওয়ায় থানায় জিডি করি।পুলিশ আমার ফোনটি উদ্ধার করে দিয়েছে।হারানো মোবাইল ফিরে পেয়ে অনেক খুশি।জেলা সদরের রাশিদা বেগমসহ কয়েকজন বলেন, ফোনটি হারিয়ে অনলাইনে জিডি করে কপি সদর থানাকে দেই।আমি কখনো ভাবতেও পারিনি মোবাইল ফোনটি ফিরে পাবো।মঙ্গলবার পুলিশ সুপার আমার হারিয়ে যাওয়া ফোনটি আমাকে ফিরিয়ে দিয়েছে। আমি জেলা পুলিশের কাছে কৃতজ্ঞ।এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. মুকিত হাসান খাঁন বলেন, মোবাইল উদ্ধারের কাজটি করতে ভালো লাগে।এ কাজটি সব সময়ই করে যেতে চাই।মোবাইল ফোন হস্তান্তরের সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমানসহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓